ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

মহাজোটে বিএনপি-জামায়াতের অনুপ্রবেশ ঘটছে : তথ্যমন্ত্রী

  • আপডেট সময় : ১২:০৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০১৭
  • / 319
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি-জামায়াতের লোকেরা আওয়ামী লীগের অনুপ্রবেশ করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে চায়। তারা দিনের বেলা আওয়ামী লীগ হলেও রাতের বেলা পুরানো রুপ ধারণ করে। দেশের চলমান উন্নয়ন যাত্রাকে অব্যাহত রাখতে এ সকল কুচক্রিমহলকে প্রতিহত করতে হবে।

শুক্রবার সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলা জাসদ কার্যালয়ে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপজেলার আমবাড়ীয়ায় লুৎফর রহমান সাবু হত্যাকাণ্ড প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, দুষ্কৃতকারীদের হাতে এ ন্যাক্কারজনক হত্যাকাণ্ড ঘটেছে। হত্যাকারী যেই হোক তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করা হবে।

তিনি এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আওয়ামী লীগ-জাসদের ঐক্য বিভেদ সৃষ্টিকারীদের প্রতি সজাগ থাকতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান।

উপজেলা জাসদের সভাপতি মহম্মদ শরীফের সভাপতিত্বে এ সময় জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মহাজোটে বিএনপি-জামায়াতের অনুপ্রবেশ ঘটছে : তথ্যমন্ত্রী

আপডেট সময় : ১২:০৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০১৭