ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

‘প্রতিরক্ষা চুক্তি করতেই একের পর এক জঙ্গি নাটক’

  • আপডেট সময় : ০২:৪০:২৮ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০১৭
  • / 327
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘প্রতিরক্ষা চুক্তি করতেই একের পর এক জঙ্গি নাটক’বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করে বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দেশটির সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করতেই দেশে একের পর এক জঙ্গি নাটক সাজানো হচ্ছে।’

আজ রবিবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এসময় রিজভী বলেন, ‘আসছে ৭এপ্রিল ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। ওই সময় দেশটির সঙ্গে সামরিক চুক্তির কথা বলছে বিভিন্ন গণমাধ্যম।’

‘জঙ্গিবাদ নিয়ে সরকারের নাটকীয়তা জনগণের কাছে এখন প্রশ্ন হয়ে দেখা দিয়েছে’ বলে মন্তব্য করে রিজভী বলেন, ‘এটি এখন আর দেশের মানুষ বিশ্বাস করে না। জঙ্গিদের খুঁজে পাওয়া আস্তানা নিয়েও জনগণের মনে সন্দেহ আছে।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘ভারতের সঙ্গে হতে যাওয়া প্রতিরক্ষা চুক্তি থেকে জনগণের চোখ ভিন্ন দিকে নিতে জঙ্গিবাদ সৃষ্টি করা হচ্ছে। এ চুক্তি করে সরকার রাষ্ট্রের জানাজা প্রস্তুত করছে।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘প্রতিরক্ষা চুক্তি করতেই একের পর এক জঙ্গি নাটক’

আপডেট সময় : ০২:৪০:২৮ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০১৭