ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

যুব মহিলা লীগের সভাপতি নাজমা, অপু সম্পাদক পুনঃনির্বাচিত

  • আপডেট সময় : ১২:৫৭:০৮ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০১৭
  • / 316
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের সম্মেলনে নাজমা আক্তার সভাপতি এবং অপু উকিল সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত হয়েছেন।

শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে দ্বিতীয় অধিবেশনে কমিটি ঘোষণা করা হয়। দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে শুধু একজনের নামই প্রস্তাব করেন কাউন্সিলররা। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের নাম ঘোষণা করেন।

একই সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নতুন কমিটিও ঘোষণা করা হয়েছে। উত্তরের সভাপতি হলেন সাবিনা আক্তার তুহিন ও সাধারণ সম্পাদক তাহেরা খাতুন লুৎফা এবং দক্ষিণের সভাপতি ফরিদা ইয়াসমিন ঝুমা ও সাধারণ সম্পাদক নিলুফা রহমান।

এর আগে ২০০৪ সালের ৫ মার্চ এ সংগঠনটির প্রথম সম্মেলন হয়। তখন নাজমা আক্তার সভাপতি এবং অপু উকিল সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুব মহিলা লীগের সভাপতি নাজমা, অপু সম্পাদক পুনঃনির্বাচিত

আপডেট সময় : ১২:৫৭:০৮ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০১৭