ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

‘আওয়ামী লীগ থাকলে নির্ভয়ে কাজ করতে পারবে না ইসি’

  • আপডেট সময় : ০৮:০৯:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০১৭
  • / 210
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সরকারের উদ্দেশে বলেছেন, কথায় কথায় তারেক রহমান ও হাওয়া ভবনের সমালোচনা না করে আল্লাহর নাম নিন।  যতবার হাওয়া ভবন আর তারেক রহমানের নাম নেয়া হচ্ছে তার থেকে আল্লাহর নাম নিলে বেহেশত যাওয়ার একটা ব্যবস্থা হতো। নজরুল ইসলাম খান বলেন, সরকার ১০ বছরেও তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ করতে পারেনি।

রবিবার রাজধানীতে এক আলোচনায় বিএনপি নেতা এ কথা বলেন। তারেক রহমানকে গ্রেপ্তারের স্মরণে এই আলোচনার আয়োজন করে স্বেচ্ছাসেবক দল।

নজরুল ইসলাম বলেন, তারেক রহমান যখন বিএনপির বড় পদে ছিলেন না। কিন্তু তখন থেকেই আওয়ামী লীগের নেতা, বুদ্ধিজীবীসহ সবাই তার পেছনে লেগেছিল। কেন তারা পেছনে লেগেছিল শুরুতে অনেকে না বুঝলেও এখন সবকিছু পরিষ্কার। কারণ তারেক রহমানের মধ্যে যে সাংগঠনিক প্রতিভা ছিলো, আগামী দিনের রাষ্ট্রনায়ক হওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছিল। এই কারণে তার পেছনে লেগেছিল তারা।

‘ভারতের কাছে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসেছিল’ প্রধানমন্ত্রীর এই বক্তব্যেরও সমালোচনা করেন নজরুল। তিনি বলেন, বর্তমান সরকার মনে করে না যে তারা জনগণের সমর্থনে ক্ষমতায় এসেছে। তারা ভারতের সমর্থনে ক্ষমতায় এসেছে। সে কারণে তারা মনে করে অন্যরাও এমন করে ক্ষমতায় আসে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘আওয়ামী লীগ থাকলে নির্ভয়ে কাজ করতে পারবে না ইসি’

আপডেট সময় : ০৮:০৯:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০১৭