ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ

রাজনীতিতে অশিক্ষিত-অর্ধশিক্ষিতে ভরে গেছে

  • আপডেট সময় : ০৭:১৭:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০১৭
  • / 298
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন অশিক্ষিত, অর্ধশিক্ষিতদের দ্বারা ভরে গেছে। তবে এই অশিক্ষিত রাজনীতিকদের মনে রাখতে হবে এই মনোভাব নিয়ে নেতাদের উদ্দেশ্য সাধন করা যাবে, পাহাড়াদার হওয়া যাবে কিন্তু নেতা হওয়া যাবে না।

শুক্রবার সকালে রাজধানীর কাকরাইলে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুবজাগরণ লাইব্রেরি ও গবেষণা কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যুবজাগরণ সম্পর্কে তিনি বলেন, ‘এই উদ্যোগ নান্দনিক ও অনিন্দ্য সুন্দর। যেটা আওয়ামী লীগ করতে পারেনি সেটা যুবলীগ করেছে।’

ঢাকা মহানগর যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ।

মন্ত্রী অনুষ্ঠানে বিএনপির সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য ও কার্যকলাপের সমালোচনাও করেন। সেতুমন্ত্রী বলেন, বিএনপি নেতারা নিজেরাই জানে না তারা কখন কী করে, কখন কী কথা বলে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজনীতিতে অশিক্ষিত-অর্ধশিক্ষিতে ভরে গেছে

আপডেট সময় : ০৭:১৭:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০১৭