ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

না ফেরার দেশে মার্কিন শিশুসাহিত্যিক পলা ফক্স

  • আপডেট সময় : ১১:৩৬:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭
  • / 229
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মার্কিন ঔপন্যাসিক ও শিশু সাহিত্যিক পলা ফক্স আর নেই। নিউইয়র্কের ব্রুকলিনে বাড়ির কাছের এক হাসপাতালে গত পয়লা মার্চ মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৯৩ বছর। তার মেয়ে লিন্ডা ক্যারল বারাউদ নিউইয়র্ক টাইমসকে খবরটি নিশ্চিত করেন।

শিশুসাহিত্যিক হিসেবে বেশি পরিচিত পলা উপন্যাস লিখেও সাড়া জাগিয়েছেন। ‘দ্য কারেকসান্স’ এর লেখক জনাথন ফ্রাঞ্জেন ১৯৯৬ সালে হারপার্স ম্যাগাজিনে এক প্রবন্ধে তার ‘ডেসপারেট ক্যারেকটার্স’কে মাস্টারপিস উল্লেখ করে একে যুদ্ধোত্তর সেরা বাস্তবধর্মী উপন্যাস বলে বর্ণনা করেন। পলার নাতনী কোর্টনি লাভ জনপ্রিয় রক স্টার ও অভিনেত্রী।

পলা ফক্সের জীবন খুবই ঘটনাবহুল ও সংগ্রামমুখর। শিশুবয়সে বাবা মা তাকে ত্যাগ করে পরিত্যক্ত শিশুদের হোমে পাঠিয়ে দেয়। একপর্যায়ে নানী তাকে সেখান থেকে এনে বাড়িতে লালন পালন করেন। কিন্তু ১৬ বছর বয়সে গৃহত্যাগী হন পলা এবং নিজের জীবনের পথ নিজেই বেছে নেন। পলার মা ছিলেন হলিউডের স্ক্রিন রাইটার এবং বাবা ছিলেন মদ্যাসক্ত। তিনিও নাটক লিখতেন।

দীর্ঘ লেখক জীবনে পলা ২০টিরও বেশি বই লিখেন। এর মধ্যে দুটি তার স্মৃতিকথা। পলা ১৯৭৪ সালে ‘দ্য স্লেভ ড্যান্সার’ বইয়ের জন্যে নিউব্যারি পদক পান যা শিশু সাহিত্যের যথেষ্ট সম্মানজনক পুরস্কার। এর বছর চারেক পর তিনি জিতে নেন আন্তর্জাতিকভাবে শিশু সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন অ্যাওয়ার্ড। পলা দুবার বিয়ে করেন। তিনি স্বামী, দুই সন্তান ও কয়েকজন নাতি নাতনী রেখে গেছেন। এএফপি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

না ফেরার দেশে মার্কিন শিশুসাহিত্যিক পলা ফক্স

আপডেট সময় : ১১:৩৬:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭