ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ

নতুন সিইসি কমিটেড আ’লীগার: রিজভী

  • আপডেট সময় : ০৮:৩৭:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০১৭
  • / 218
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন প্রধান নির্বাচন কমিশনারকে ‘কমিটেড আওয়ামী লীগার’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, এই সিইসির অধীনে জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে দেশের মানুষের মধ্যে আস্থা নেই।

শুক্রবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে রিজভী এ মন্তব্য করেন।

এ সময় জনমতের প্রতি সম্মান জানিয়ে সাংবিধানিক পদ থেকে নতুন নির্বাচন কমিশনারকে সরে দাঁড়ানোরও আহ্বান জানান তিনি।

রিজভী বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগপ্রাপ্ত নুরুল হুদা আওয়ামী চেতনায় সাবেক ইসি কাজী রকিবউদ্দিনর চেয়েও কয়েক ধাপ অগ্রবর্তী। তার অতীত কর্মকাণ্ড এবং নিয়োগের পরপরই তার বিভিন্ন বক্তব্যে তিনি যে, কমিটেড আওয়ামী লীগার, সেটি ফুটে উঠেছে।’

তিনি বলেন, ‘তার (নুরুল হুদা) অধীনে নির্বাচন হলে সেটি ভোটারবিহীন একতরফা নির্বাচনই হবে। তাতে বর্তমান বিরাজমান দুঃশাসন আরও দীর্ঘদিন টিকে থাকবে।’

এ অবস্থায় জনমতের প্রতি সম্মান জানিয়ে তিনি সাংবিধানিক পদ থেকে সরে দাঁড়ালে জাতি তাকে স্বাগত জানাবে বলেও মন্তব্য করেন রিজভী।

সরকারের বিরুদ্ধে সাংবাদিক নিপীড়নের অভিযোগ তুলে তিনি বলেন, ‘বর্তমান শাসকগোষ্ঠীর আমলে প্রায় অর্ধশত’র মতো সাংবাদিককে হত্যা করা হয়েছে। পাঁচ বছরেও সাগর-রুনি হত্যাকাণ্ডের সুরাহা না হওয়া পুরো জাতির জন্য লজ্জার।’

অবিলম্বে সাগর-রুনির প্রকৃত খুনি ও সাংবাদিক হত্যাকারীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান রিজভী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নতুন সিইসি কমিটেড আ’লীগার: রিজভী

আপডেট সময় : ০৮:৩৭:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০১৭