ঢাকা ১২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার ত্রাণবাহী জাহাজ মিয়ানমারে, বৌদ্ধদের বিক্ষোভ

  • আপডেট সময় : ০৬:৫৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০১৭
  • / 393
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাজার হাজার রোহিঙ্গা মুসলিমকে সহায়তা দিতে ত্রাণবাহী মালয়েশিয়ার একটি জাহাজ মিয়ানমারের ইয়াঙ্গুনে পৌঁছেছে। তবে ইয়াঙ্গুনে পৌঁছে মালয়েশিয়ার এই ত্রাণবাহী জাহাজ বৃহস্পতিবার মিয়ানমারের বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রতিবাদের মুখে পড়েছে।

মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী থিলাওয়া বন্দরে পৌঁছানো মালয়েশিয়ার ওই জাহাজে খাবার, ওষুধ ও পোষাক রয়েছে। দেশটির সমাজকল্যাণ মন্ত্রী নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল জাহাজে মালয়শিয়ান কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এ সময় জাহাজ নোঙ্গর এলাকায় জাতীয় পতাকা হাতে বৌদ্ধ সন্ন্যাসী ও বিক্ষোভকারীরা বিভিন্ন ধরনের স্লোগান দেন।  অনেকের হাতে রোহিঙ্গাবিরোধী পোস্টারও দেখা যায়।

মিয়ানমারের ভিক্ষু ইউনিয়নের নেতা থুসেইট্টা বার্তাসংস্থা এএফপিকে বলেন, আমরা তাদেরকে বলতে চাই যে, আমাদের এখানে কোনো রোহিঙ্গা নেই।

কয়েক প্রজন্ম ধরে বসবাস করে এলেও লাখ লাখ রোহিঙ্গা মুসলিমকে নাগরিকত্ব দেয়নি মিয়ানমার। দেশটির কট্টরপন্থী  বৌদ্ধ ধর্মাবলম্বীরা মনে করেন, রোহিঙ্গা বাংলাদেশ থেকে পালিয়ে আসা অবৈধ অভিবাসী।

গত বছরের অক্টোবরে মিয়ানমার সীমান্তে দেশটির নিরাপত্তা বাহিনীর চেকপোস্টে সন্ত্রাসী হামলায় ৯ পুলিশ সদস্যের মৃত্যুর পর রোহিঙ্গাবিরোধী অভিযান শুরু করে সেনাবাহিনী। জাতিসংঘ রাখাইনে সেনাবাহিনীর অভিযানকে ‘রোহিঙ্গা নিধন’র চেষ্টা বলে সতর্ক করে দিয়েছে।

মিয়ানমার সেনাবাহিনীর কঠোর অভিযানের মুখে ৬০ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়েছে। রোহিঙ্গারা বলছেন, রাখাইনে সেনাবাহিনীর বর্বর নির্যাতন, ধর্ষণ ও গণহত্যার শিকার হচ্ছেন তারা।

রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের অভিযানের তীব্র প্রতিবাদ দেখা গেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট এশিয়ানভূক্ত দেশগুলোর মধ্যে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের কেঠোর সমালোচনা করছেন।

এদিকে, মালয়েশিয়ার ত্রাণবাহী জাহাজকে রাখাইনের রাজধানী সিট্টওয়ে’তে প্রাথমিকভাবে নোঙ্গর করতে দেয়নি মিয়ানমার। পরে সেটি ইয়াঙ্গুনে পৌঁছেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মালয়েশিয়ার ত্রাণবাহী জাহাজ মিয়ানমারে, বৌদ্ধদের বিক্ষোভ

আপডেট সময় : ০৬:৫৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০১৭