ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই ৯/১১ হামলা ও ইসলামভীতি: যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ও বিতর্কিত কিছু তথ্য রাজধানীর বাজারে তেলের সংকট কাটেনি, বেড়েছে আটা-ময়দা ও নিত্যপণ্যের দাম

খালেদার উপদেষ্টা সাবিহ উদ্দিন হাসপাতালে

  • আপডেট সময় : ০৮:৩২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০১৭
  • / 253
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ গুরুতর অসুস্থ। গতরাত ১১টার দিকে তিনি গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে ব্রেইনস্ট্রোক করেন। পরে তাৎক্ষনিকভাবে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান নয়া দিগন্তকে জানান, ব্রেইনস্ট্রোক করার কারণে বেগম জিয়ার নির্দেশে মঙ্গলবার রাতেই সাবিহ উদ্দিনকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার রক্ত পরীক্ষা এবং সিটি স্ক্যান করানো হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে আছেন। তার চিকিৎসার দেখভাল করছেন হাসপাতালের চিকিৎসক ফাওয়াজ শুভ এবং আইসিইউ কনসালট্যান্ট মো: ইকবাল।

এদিকে গতরাতেই সাবিহ উদ্দিনকে হাসপাতালে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় নেতা আব্দুল আউয়াল মিন্টু, অাবুল খায়ের ভুইয়া, আসাদুজ্জামান রিপন, শামা ওবায়েদ, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

খালেদার উপদেষ্টা সাবিহ উদ্দিন হাসপাতালে

আপডেট সময় : ০৮:৩২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০১৭