ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীতে ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী!

  • আপডেট সময় : ০৮:০৬:১২ পূর্বাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০১৭
  • / 315
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে র‌্যালী করেছে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবির। শিবিরের ঢাকা মহানগরী দক্ষিণ শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

সোমবার সকাল ৮ টার দিকে শোভাযাত্রাটি গেন্ডারিয়া রেলগেট থেকে শুরু হয়ে জুরাইন চৌরাস্তায় গিয়ে শেষ হয়। আজ সকালে  গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানিয়েছে সংগঠনটি।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যালী পরবর্তী এক সমাবেশে ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে ছাত্রশিবির এদেশের নির্যাতিত নিপীড়িত মানুষের প্রতিচ্ছবি হয়ে আছে। ছাত্রশিবির মানুষের ভাগ্য উন্নয়নের কাজ করছে, শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষায় কাজ করছে, ছাত্র সমাজের অধিকার রক্ষায় কাজ করে আসছে।

ঢাকা মহানগর দক্ষিণ শাখা সভাপতি শাফিউল আলম, সাবেক সভাপতি সাদেক বিল্লাহ, সেক্রেটারি তোফাজ্জল হোসাইন, অর্থ সম্পাদক কাজী মাসুম সরকার প্রমুখসহ মহানগরী ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ র‌্যালীতে অংশ নেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজধানীতে ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী!

আপডেট সময় : ০৮:০৬:১২ পূর্বাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০১৭