ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই ৯/১১ হামলা ও ইসলামভীতি: যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ও বিতর্কিত কিছু তথ্য

বিনোদনে রাজনীতি জড়ানো উচিত নয় করাচিতে শবনম

  • আপডেট সময় : ১২:৩১:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৭
  • / 481
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাঈনতাহুর শামস: করাচি লিটারেচার ফেস্টিভালে নাদিম ও শবনমকে এক ফ্রেমে দেখা গেছে। দীর্ঘ পাঁচ বছর পর তারা এক ফ্রেমে এলেন। বাংলাদেশের স্বাধীনতা পূর্ব ও পরবর্তী পাকিস্তান ছবির জনপ্রিয় জুটি শবনম-নাদিম। রোববার করাচি লিটারেচার ফেস্টিভালের দর্শকরা এ ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে থাকলেন। তাদের সঙ্গে ছিলেন অভিনয়শিল্পী আসিফ রাজা মীর ও মুস্তফা কুরেশিসহ প্রমুখ।

৭০-৮০ দশকে পাকিস্তানের সেরা জুটি শবনম-নাদিম। ছবি: ইরফান।

জিও টিভির খবরে বলা হয়, ওই আয়োজনে ‌‌‘সিনেমা অ্যাক্রস বর্ডারস’ শিরোনামের সেশনে অংশ নেন কিংবদন্তি এই জুটি। ওই সেশনে মূলত পাকিস্তান ও ভারতীয় সিনেশিল্পের একসঙ্গে কাজ করা নিয়ে আলোচনা হয়। এ প্রসঙ্গে নাদিম জানান, শিল্পের কোনো সীমানা নেই। একসঙ্গে কাজ করলেও নিজেদের পরিচয়-চিহ্ন রক্ষা করেই তা করতে হবে। তার সঙ্গে একমত প্রকাশ করে শবনম বলেন, শিল্প ও খেলাধুলার মতো বিনোদনে রাজনীতিকে জড়ানো উচিত নয়।নাদিম-শবনমের মধ্যে সর্বশেষ ২০১২ সালের এপ্রিলে দেখা হয়েছিল। ওই সময় সদ্য প্রয়াত স্বামী বিখ্যাত সুরকার রবিন ঘোষও তার সফরসঙ্গী ছিলেন। গত বছরের ১৩ ফেব্রুয়ারি উপমহাদেশের বিখ্যাত এই সুরকার না ফেরার দেশে চলে যান।

এদিকে, একই উৎসবে শনিবার শবনমকে কেন্দ্র করে বিশেষ সেশনের আয়োজন করা হয়, যার শিরোনাম ছিল ‘ফুল আউর শবনম’। অভিনেত্রী বুশরা আনসারি এ পর্বটি সঞ্চালনা করেন।

শবনমের সঙ্গে সেলফি তুলছেন অভিনেত্রী বুশরা আনসারী। ছবি: ইরফান

প্রসঙ্গত, প্রথমবারের মত উপমহাদেশের কিংবদন্তী অভিনেত্রী শবনম করাচি লিটারেচার উৎসবে যোগ দিতে গত বৃহস্পতিবার পাকিস্তানে গিয়েছেন উপমহাদেশের জীবন্ত এই কিংবদন্তী। বৃহস্পতিবার বিকালে করাচি বিমান বন্দরে পৌঁছালে বিপুল সংখ্যক শবনমভক্ত বিমানবন্দরে প্রিয় এই নায়িকাকে এক নজর দেখার জন্য ভীড় করেন।

উল্লেখ্য, চার দশকে উর্দু ভাষায় ১৮০টি চলচ্চিত্রের অভিনয় করে পাকিস্তানের রেকর্ড সংখ্যক ১২বার নিগার পুরস্কারের পাশাপাশি তিনবার পাকিস্তানের জাতীয় পুরস্কার লাভ করেন। পরবর্তীতে ১৯৮৪ সালে জন্মভূমি বাংলাদেশে ফেরেন। কাজী হায়াতের পরিচালনায় ও ঢাকা প্রোডাকশনের ব্যানারে তিনি ১৯৯৯ সালে সর্বশেষ আম্মাজান চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন শবনম।

শবনম তার দীর্ঘ বর্ণাঢ্যময় অভিনয় জীবনে রহমান, মুস্তফা, খলিল, নাদিক বেগ, ওয়াদি মুরাদ এবং মোহাম্মদ আলীর মত প্রভাবশালী চিত্রনায়কদের সঙ্গে জুটি গড়েছেন। তবে তাদের মধ্যে নাদিম-শবনম জুটি ছিল সর্বাধিক জনপ্রিয়। শবনম তার অভিনয় জীবনে পারভেজ মালিকের পরিচালনায় সর্বাধিক চারবার সম্মানজনক নিগার পুরস্কার অর্জন করেন।

করাচি সাহিত্য উৎসবটি অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস ও ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় ২০১০ সাল থেকে প্রতিবছর ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

বিনোদনে রাজনীতি জড়ানো উচিত নয় করাচিতে শবনম

আপডেট সময় : ১২:৩১:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৭