ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেতানিয়াহুর চেয়ে জনপ্রিয় জোহরান মামদানি, বলছে জিবিএওর জরিপ ইরানের ওপর নতুন সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায়

শেখ হাসিনার ৩৭তম স্বদেশ প্রত্যাবর্তন : উত্তর ছাত্রলীগের আনন্দ মিছিল ও সমাবেশ

  • আপডেট সময় : ০২:৩২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০১৭
  • / 1680
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ প্রতিবেদকঃ  আজ ১৭ এপ্রিল ২০১৭, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান’র কন্যা দেশরত্ন শেখ হাসিনার ৩৭ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৮১ সালের এই দিনে  দীর্ঘ নির্বাসন শেষে তিনি বাংলার মাটিতে ফিরে আসেন। সে উপলক্ষে আজ সকাল ১১ টায় কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ ছাত্রলীগ এর আহ্বানে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের উদ্যোগে  আনন্দ মিছিলের আয়োজন করা হয়।

এই আনন্দ মিছিল আয়োজনের নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান ও সাধারন সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ।

এ সময় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের নেতৃবৃন্দ ও সকল থানা-কলেজের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সর্বস্তরের নেতাকর্মীরা আনন্দ মিছিলে অংশগ্রহন করে।

কাওরান বাজার হতে আনন্দ মিছিলটি শুরু হয়ে ফার্মগেটে এসে শেষ হয়। তখন সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে বক্তৃতা দেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান ও সাধারন সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশি- বিদেশি চক্রান্তে এক দল বিপদগামী সেনা কর্মকর্তাদের নির্মম বুলেটে সপরিবারে নির্মমভাবে নিহত হওয়ার কিছুদিন আগে শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশ যান। এসময় তারা প্রবাসে থাকায় ঘাতকদের হাত থেকে তারা রেহাই পান।

১৯৮১ সালে আওয়ামী লীগ তাকে দলীয় সভাপতি নির্বাচন করলে ওই বছরের ১৭ মে তিনি ঢাকায় ফেরেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেখ হাসিনার ৩৭তম স্বদেশ প্রত্যাবর্তন : উত্তর ছাত্রলীগের আনন্দ মিছিল ও সমাবেশ

আপডেট সময় : ০২:৩২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০১৭