ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এবার হাতিয়ায় যাত্রা শুরু “শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র’র”

  • আপডেট সময় : ০২:৩৭:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০১৭
  • / 1788

বই ও প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বিতরনকালে শিশু প্রতিভা বিকাশ কেন্দ্রের চেয়ারম্যান সৈয়দ মিজানুর রহমানে

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ প্রতিবেদকঃ    এবার নোয়াখালীর হাতিয়ার নদী ভাঙ্গন এলাকায় যাত্রা শুরু করলো  স্বেচ্ছাসেবী সংগঠন ‘শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র’এর।

আজ ১৬ জুলাই, ২০১৭  রোববার  উপজেলার পূর্ব বিরবিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ বিরবিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রম উদ্বোধন করা হয়।

এ সময় শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমানের উপস্থিতিতে কার্যক্রমটি  আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

চেয়ারম্যান সৈয়দ মিজানুর রহমান  বলেন, “আমরা পিছিয়ে পড়া হত দরিদ্র শিশুদের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে রাজধানীতে এই সংগঠটির যাত্রা শুরু করেছিলাম। প্রায় শতাধিক স্কুলকে আমরা নির্বাচন করে কাজ করে আসছি। এতে দরিদ্র পরিবারের সন্তানেরা কিছুটা হলেও উপকৃত হচ্ছে। রাজধানীতে সীমাবদ্ধ না থেকে এবার নদী ভাঙ্গন এলাকা হাতিয়ায় তিনটি স্কুল নির্ধারণ করেছি।”

শিশু শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা মনযোগ দিয়ে পড়ালেখা করবে। তোমাদের বিনামূল্যে প্রাইভেট পড়ানোসহ প্রয়োজনীয় সামগ্রী আমরা বিতরণ ও বহন করব।

এ সময় স্কুলের শিক্ষার্থীদের হাতে কলম, খাতা,টিফিনসহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী  তুলে দেন সংগঠনটির চেয়ারম্যান ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এবার হাতিয়ায় যাত্রা শুরু “শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র’র”

আপডেট সময় : ০২:৩৭:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০১৭