ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান

মা-ছেলের এসএসসি পরীক্ষা

  • আপডেট সময় : ১১:৫১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০১৭
  • / 248
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পড়ালেখার ক্ষেত্রে বয়স কোন বাধা নয়। এমনটাই প্রমাণ করলেন নাটোরের বাগাতিপাড়ার মলি রাণী। ৩৫ বছর বয়সেও চলতি এসএসসি পরীক্ষায় নিজের ছেলের সঙ্গে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দিচ্ছেন তিনি।

রোববার বাগাতিপাড়া ডিগ্রী কলেজ কেন্দ্রে মা মলি আর ছেলে মৃন্ময় কুমার কুন্ডু ইংরেজি বিষয়ের পরীক্ষা দেন।

মলি রাণী জানান, নবম শ্রেণিতে পড়ার সময় তার বাবা নঁওগা জেলার মান্দা উপজেলার প্রসাদপুরের অসিত কুন্ডু বিয়ে দেন। এরপর আর পড়ালেখা করার সুযোগ হয়নি।

সংসারের চাপে পিষ্ট হয়ে গৃহিণীই রয়ে যান। এরই মধ্যে দুটি সন্তানের জন্ম দেন। বড় ছেলে মৃন্ময় কুমার কুন্ডু বাগাতিপাড়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে কারিগরি শাখায় বিল্ডিং মেইনটেনেন্স ট্রেডে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। ছোট ছেলে পাপন কুন্ডু তৃতীয় শ্রেণিতে পড়ে।

তিনি জানান, ছেলেদের পড়ালেখা করাতে গিয়ে তিনি অনুভব করেন তার নিজের পড়ালেখা জানা দরকার। সেই ভাবনা থেকেই বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে কারিগরি শাখায় ড্রেস মেকিং এন্ড টেইলারিং ট্রেডে ভর্তি হন। চলতি বছর একই বইয়ে মা ও ছেলে লেখাপড়া করে ওই বিদ্যালয় থেকে তিনি এসএসসি পরীক্ষা দিচ্ছেন।

স্বামী মিষ্টি দোকানদার হয়েও তাকে পড়ালেখায় বেশ সহযোগিতা করেন। সারাদিন সংসারের কাজ সেরে রাত জেগে পড়ালেখা করে পরীক্ষায় অংশ নিয়েও ভালো প্রস্তুতি নিয়েই পরীক্ষা দিচ্ছেন বলে জানিয়েছেন মলি রাণী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মা-ছেলের এসএসসি পরীক্ষা

আপডেট সময় : ১১:৫১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০১৭