ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ভাস্কর্য অপসারণে সুপ্রিম কোর্টকে হেফাজতের স্মারকলিপি

  • আপডেট সময় : ১২:১৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৭
  • / 273
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুপ্রিম কোর্টের সামনে ন্যায় বিচারের প্রতীক হিসেবে স্থাপিত ভাস্কর্যকে ‘গ্রিক দেবীর মূর্তি’ আখ্যায়িত করে তা অপসারণের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে স্মারকলিপি দিয়েছে হেফাজতে ইসলাম। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে সংগঠনটির একটি প্রতিনিধি দল এ স্মারকলিপি প্রদান করে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের একান্ত সচিব আতিকুস সামাদ মাজার গেট থেকে এ স্মারকলিপি গ্রহণ করেন।

সুপ্রিম কোর্টের মূল ভবনের সামনে ফোয়ারার গত ডিসেম্বর মাসে এই ভাস্কর্য স্থাপন করা হয়। ভাস্কর্যটি নির্মাণ করছেন ভাস্কর মৃণাল হক। ভাস্কর্যটি একজন নারীর। ডান হাতে তলোয়ার বাম হাতে দাঁড়িপাল্লা নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। তলোয়াড়টি তিনি নিচের দিকে নামানো আর দাঁড়িপাল্লা উপরে ধারণ করে আছেন।

এই ভাস্কর্য স্থাপনের পর থেকেই বিভিন্ন ইসলামী সংগঠন সর্বোচ্চ আদালত থেকে তা অপসারণের দাবি জানিয়ে আসছে। এ লক্ষ্যে তারা স্মারকলিপি ও বিক্ষোভের মতো কর্মসূচি দিয়ে আসছে।

তবে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার অফিসকে দ্বিতীয়বারের মতো দেওয়া হল এই স্মারকলিপি। এর আগে গত ২ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে প্রাঙ্গণ ও জাতীয় ঈদগাহ ময়দানের পাশ থেকে ‘গ্রিক দেবীর মূর্তি’ অপসারণের জন্য আবেদন করেন আওয়ামী ওলামা লীগের সাধারণ সম্পাদক কাজী আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আবুল হাসান শেখ শরিয়তপুরী।

আজ মঙ্গলবার প্রদান করা স্মারকলিপিতে হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী ও নায়েবে আমির নূর হোসাইন কাসেমী স্বাক্ষর করেছেন। আবেদনে উল্লেখ করা হয়, সুপ্রিম কোর্টে সম্প্রতি ন্যায় বিচারের প্রতীক হিসেবে গ্রিক দেবীর মূর্তি স্থাপনে বাংলাদেশের আপামর জনগণ বিস্মিত হয়েছেন। এই মূর্তি স্থাপন সংবিধানের ১২ ও ২৩ অনুচ্ছেদের পরিপন্থী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভাস্কর্য অপসারণে সুপ্রিম কোর্টকে হেফাজতের স্মারকলিপি

আপডেট সময় : ১২:১৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৭