ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার

ইউক্রেনে গোলাবারুদ সংরক্ষণাগারে ভয়াবহ বিস্ফোরণ

  • আপডেট সময় : ১১:১৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭
  • / 268
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউক্রেনের পূর্বাঞ্চলের এক গোলাবারুদ সংরক্ষণাগারে ধারাবাহিকভাবে ব্যাপক বিস্ফোরণ শুরু হওয়ায় স্থানীয় প্রায় ২০ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।

রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে যুদ্ধের অবস্থান থেকে প্রায় ৬০ মাইল দূরের খারকিভের নিকটে বালাকলিয়া বেসক্যাম্পে এই বিস্ফোরণ ঘটে।ক্যাম্পটিতে ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদসহ কয়েক হাজার টন আর্টিলারি অস্ত্রসামগ্রী সংরক্ষণ করে রাখা হয়েছিলো বলে ধারণা করা হচ্ছে।

তবে ভয়াবহ এ বিস্ফোরণের পরপরই উদ্ধারকারী দল দ্রুত এখানকার বসবাসকারী বিশাল সংখ্যক মানুষকে অন্যত্র সরে যেতে উদ্বুদ্ধ করেছে।

দেশটির সামরিক বাহিনীর বরাতে বলা হয়েছে যে, গোলাবারুদ মজুদের এ ড্যামটি প্রায় ৩৫০ হেক্টর জায়গাজুড়ে বিস্তৃত। এখান থেকেই প্রয়োজন মাফিক যুদ্ধোপকরণ দেশটির অন্যান্য সামরিক ইউনিটে সরবরাহ করা হতো বলেও জানান তারা।
এর আগে, ২০১৫ সালেও স্থানটিতে একবার বিস্ফোরণের ঘটনা ঘটেছিলো। তবে সেটি এতোটা ভয়াবহ মাত্রার ছিলো না বলে জানানো হয়েছে। বিবিসি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইউক্রেনে গোলাবারুদ সংরক্ষণাগারে ভয়াবহ বিস্ফোরণ

আপডেট সময় : ১১:১৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭