ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারী ক্রিকেটারদের সুরক্ষা ও সুষ্ঠু তদন্তে নিরপেক্ষ প্যানেল তৈরির পথে বিসিবি সাহিত্যচর্চা ও ইতিহাস সংরক্ষণে ৮ গ্রন্থ প্রকাশ করলো রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসু আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে জেল মৃত্যুর ঘটনা দিবসের প্রদর্শনী স্থগিত খুলনা ও বাগেরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে শ্রমিক আন্দোলন: ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মোতায়েন মিরসরাইয়ে এলজি ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার যুবদল নেতা এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ, শিল্পাঞ্চল পুলিশে ইসরাইল হাওলাদার পাবনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যুতে স্বামী গ্রেপ্তার সাংবাদিক হত্যার ৮৬ শতাংশের বিচার হয়নি: ইউনেস্কো সাতক্ষীরায় অনলাইন জুয়াচক্রের হোতা সালাউদ্দিন আটক

অটোরিকশা চালকদের নিয়মের মধ্যে আনতে প্রধানমন্ত্রীর নির্দেশ

  • আপডেট সময় : ০৫:০৯:০২ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪
  • / 145
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক
বিধিমালা তৈরি করে অটোরিকশা চালকদের নিয়মের মধ্যে আনতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে তিনি বলেন, ‘একটি বিধিমালার মাধ্যমে অটোরিকশা চালকদের নিয়মের মধ্যে আনা হবে। তাদের নির্দিষ্ট রাস্তায় চলতে হবে। তাদের প্রশিক্ষনের ব্যবস্থাও করা হবে। কি গতিতে চলবে তা নির্দিষ্ট করা হবে।’

এটি ছাড়াও বাজার কঠোরভাবে মনিটরিং করতে বাণিজ্য প্রতিমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

গত ১৫ মে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রাজধানীর ‘অলিগলিতে দাপিয়ে বেড়ানো বিপজ্জনক’ ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দেন। পরে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) জানায়, ঢাকা মহানগরীতে ব্যাটারি অথবা মোটরচালিত রিকশা বা ভ্যান এবং রংচটা, জরাজীর্ণ, লক্কড়-ঝক্কড় মোটরযান চালানো বন্ধ করা না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, এই নির্দেশনার পর রোববার থেকে রাজধানীর মিরপুরসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন অটোরিকশা চালকেরা। এ সময় কালশীর একটি পুলিশ বক্সে আগুনও দেওয়া হয়। সোমবারও রাজধানীর রামপুরাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন তাঁরা।

এ পরিস্থিতিতে সোমবার সকালে সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের জানান, ঢাকা শহরে ব্যাটারিচালিত তিন চাকার অটোরিকশা বন্ধের ব্যাপারে নেওয়া সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে বাতিল করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অটোরিকশা চালকদের নিয়মের মধ্যে আনতে প্রধানমন্ত্রীর নির্দেশ

আপডেট সময় : ০৫:০৯:০২ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪