ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাপের মুখেও অর্থনীতি সঠিক পথেই আছে: অর্থমন্ত্রী তেজগাঁও বিমানবন্দরকে অভ্যন্তরীণ রুটে চালুর দাবি ও সম্ভাবনা যাচাই এইচএসসিতে ফেল করেও চবিতে ভর্তির আবেদনের সুযোগ শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক সহকারী পুলিশ সুপার পদমর্যাদার সাত কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ভোলার তজুমদ্দিনে নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার শ্রীমঙ্গলে সমন্বয়ক হাসিবের ওপর হামলা, হামলাকারী শনাক্ত জজের ভাই পরিচয়ে শিক্ষকের চেয়ার দখল, ভয়ে তটস্থ স্কুল পরীক্ষায় ভালো ফল করায় ছেলেকে কোটি টাকার বিএমডব্লিউ উপহার দিলেন বাবা পার্বত্য অঞ্চলে ৫ বছরে ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী

অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পদমর্যাদার ১৪ কর্মকর্তার বদলি

  • আপডেট সময় : ১০:২৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩
  • / 116
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) এবং উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।
এরমধ্যে ৭ জন অতিরিক্ত আইজিপি ও ৭ জন ডিআইজি।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব নূর-এ-মাহবুবা জয়া স্বাক্ষরিত এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. হুমায়ুন কবির ও জামিল আহমদকে পুলিশ অধিদপ্তরে, পুলিশ অধিদপ্তরের আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত ওয়াই এম বেলালুর রহমানকে পুলিশ টেলিকমে, ডিএমপির অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত মীর রেজাউল আলমকে রাজশাহী পুলিশ একাডেমির প্রিন্সিপাল পদে বদলি ও পদায়ন করা হয়েছে।
এছাড়া রাজশাহী পুলিশ একাডেমির প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহম্মদ তারিককে পুলিশ অধিদপ্তরে, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খানকে হাইওয়ে পুলিশের প্রধান ও হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মল্লিক ফখরুল ইসলামকে ঢাকা পুলিশ স্টাফ কলেজের রেক্টর হিসেবে বদলি করা হয়েছে।
এদিকে পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদকে বদলি করে এন্টি টেররিজম ইউনিটের উপ-পুলিশ মহাপরিদর্শক করা হয়েছে। আর সিলেট রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহ মিজান শফিউর রহমান।
এছাড়াও পুলিশ ট্রেনিং সেন্টারের কমানড্যান্ট (উপ-পুলিশ মহাপরিদর্শক) মহা. আশরাফুজ্জামানকে ডিএমপিতে, পুলিশ অধিদপ্তরের উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মাহবুবুর রহমান ভুইয়াকে রেলওয়ে পুলিশে, সিলেট মহানগরীর পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমানড্যান্ট , রেলওয়ে পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক জয়দেব কুমার ভদ্রকে পুলিশ অধিদপ্তরে এবং ট্যুরিস্ট পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক মো. ইলিয়াছ শরীফকে সিলেট মহানগরীর পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পদমর্যাদার ১৪ কর্মকর্তার বদলি

আপডেট সময় : ১০:২৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩