ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বরেই চালু হচ্ছে ভিয়েতনামের লং থান আন্তর্জাতিক বিমানবন্দর ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কাউখালীর আশ্রমের কমিটি স্থগিত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ইস্তাম্বুলে ভিভিআইপি সম্মান পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকলারেনের রঙে ইতিহাদের নতুন ড্রিমলাইনার: বিশ্বজুড়ে উড়বে বিশেষ এই উড়োজাহাজ দেশের ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শেখ হাসিনাকে ফিরিয়ে আনা জরুরি: ডা. জাহেদ উর রহমান ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, নতুন রোগী ১৫৯৫

অস্ট্রেলিয়ার প্রতিনিধি দলের সঙ্গে ইউজিসি চেয়ারম্যানের মতবিনিময়

  • আপডেট সময় : ০৮:৪৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩
  • / 211
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সঙ্গে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্য সরকারের একটি প্রতিনিধি দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার ইউজিসি মিটিং রুমে অনুষ্ঠিত সভায় ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ সভাপতিত্ব করেন।
এসময় কমিশনের সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ, প্রফেসর ড. মো. আবু তাহের ও কমিশনের সচিব ড. ফেরদৌস জামান উপস্থিত ছিলেন।
গ্লোবাল ভিক্টোরিয়ার কমিশনার (দক্ষিণ এশিয়া) মিশেল ওয়েড তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
সভায় মিশেল ওয়েড বলেন, অস্ট্রেলিয়ার স্বনামধন্য বেশকিছু বিশ্ববিদ্যালয় রয়েছে। এসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষণ পদ্ধতি উন্নতমানের এবং মানসম্পন্ন শিক্ষা প্রদান করে থাকে।
তিনি আরও বলেন, ভিক্টোরিয়া রাজ্য সরকার বাংলাদেশের উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষক ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষা দিতে আগ্রহী।
ইউজিসি চেয়ারম্যান বলেন, বিশ্বে শিক্ষা এখন বড় ব্যবসায় পরিণত হয়েছে। কিন্তু বাংলাদেশের শিক্ষা পদ্ধতি বা বিনিয়োগ ব্যবসায়িক উদ্দেশ্যে নয়। শিক্ষাকে কোন পণ্য হিসেবে না নিয়ে এটাকে সামাজিক দায়বদ্ধতা হিসেবে বিবেচনা করা দরকার।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অস্ট্রেলিয়ার প্রতিনিধি দলের সঙ্গে ইউজিসি চেয়ারম্যানের মতবিনিময়

আপডেট সময় : ০৮:৪৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩