ঢাকা ১০:০২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে সামরিক ঘাঁটিতে গুপ্তচরবৃত্তির অভিযোগে বাংলাদেশি যুবক গ্রেপ্তার পাবনায় শিশু পার্কে ধূমপান করায় ৩ যুবকের জরিমানা ২০৩২ সালের মধ্যে রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের ঘোষণা দিলেন মেয়র মামদানি দেশে হাম ও ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু পিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে নেই রিজওয়ান, মাসুদ ও সাইম তাবেদার রাষ্ট্র করার সাহস কেউ পাবে না: প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সম্মানজনক মজুরি ও ৯ দফা দাবি জানাল ঐক্য পরিষদ যথাযথ মর্যাদায় দেশজুড়ে উদযাপিত হলো সশস্ত্র বাহিনী দিবস অ্যাসিডিটি বাড়াতে পারে আপনার দৈনন্দিন সাত অভ্যাস পাবনার বেড়ায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিয়ন্ত্রণে হিমশিম পুলিশ

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

  • আপডেট সময় : ১০:৫০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / 3
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দেশের ৭টি জেলায় ৯০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত আরও চার প্লাটুন বিজিবি সদস্যকে বিশেষ সতর্কাবস্থায় প্রস্তুত রাখা হয়েছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ৭ জেলায় ৯০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

তালিকানুযায়ী, ঢাকা জেলায় ১৮ প্লাটুন, ঢাকা মহানগর এলাকায় ৫ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, গাজীপুরে ১৫ প্লাটুন, গোপালগঞ্জে ২৯ প্লাটুন, ময়মনসিংহে ২ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন এবং কক্সবাজারে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, এসব বিজিবি সদস্য স্থানীয় জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় বজায় রেখে দায়িত্ব পালন করছেন।

নির্ধারিত এলাকায় জননিরাপত্তার হুমকি, সহিংসতা বা যেকোনো বিশৃঙ্খল কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা কাজ করছেন। এছাড়া গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পাঞ্চলগুলোতে নিরাপত্তা নজরদারি জোরদার করা হয়েছে। মাঠপর্যায়ের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয় করার জন্য বিজিবি সদর দপ্তরে একটি বিশেষ মনিটরিং সেল কাজ করছে। অত্যাধুনিক প্রযুক্তি ও ড্রোন ব্যবহার করে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।

বিজিবি জানিয়েছে, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি বর্তমানে সংশ্লিষ্ট জেলাগুলোতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্য বজায় রেখে তাদের দায়িত্ব পালন করছেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিধান এবং জনজীবন নির্বিঘ্ন রাখতে বিজিবি মোতায়েনসহ সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

আপডেট সময় : ১০:৫০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬