প্রয়োজনে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
- আপডেট সময় : ০৫:৩৬:০৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
- / 5
সংবিধান সংশোধন প্রক্রিয়ার অংশ হিসেবে প্রয়োজনে বিরোধী দলগুলোর সাথে ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার রংপুরে একটি স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, বর্তমানে সংবিধান সংশোধনের যে প্রক্রিয়া চলছে, সেখানে নতুন করে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার বিষয়টি নিয়ে আলোচনার সময় এসেছে। প্রয়োজন হলে বর্তমান সরকার ও বিরোধী দলগুলোর ঐকমত্যের মাধ্যমেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।
দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ আন্দোলনের পর সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছে। বর্তমান সরকার কোনো ধরনের তাঁবেদারি করবে না। দেশ ও জনগণের স্বার্থে এবং লাল-সবুজের পতাকার মান রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
জাতীয় সংসদের শেষ অধিবেশনের অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, পরাজিত ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলো দেশের বিভিন্ন স্থানে পেট্রোল বোমা হামলা ও থানা পোড়ানোর মতো অরাজকতা তৈরির চেষ্টা করছে। তারা শহীদ আবু সাঈদের মতো আত্মদানকারী শহীদদের ত্যাগের কথা ভুলে গিয়ে অস্থিতিশীলতা সৃষ্টির পায়তারা করছে। তবে বর্তমান সরকার মানবিক, ধৈর্যশীল এবং গণতন্ত্রের প্রতি আস্থাশীল হওয়ায় পূর্ববর্তী সরকারের মতো গুম, হত্যা বা গুলির পথে হাঁটছে না। কিছু বিষয় মানবিক দৃষ্টিকোণ থেকে ধৈর্য সহকারে মোকাবিলা করা হয়েছে বলেও জানান তিনি। জাতীয় সংসদের গত শেষ অধিবেশনের দিনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘আপনারা লক্ষ করেছেন, পতিত, পরাজিত, নিষিদ্ধ ঘোষিত সংগঠন—তারা বাংলাদেশের দুএক জায়গায় দুএকটি পেট্রোল বোমা মেরে, দুএকটি থানা পুড়িয়ে দিয়ে মনে করেছে যে বাং।

























