ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানের সঙ্গে স্থায়ী চুক্তিতে আগ্রহী ডোনাল্ড ট্রাম্প ভারতে সামরিক ঘাঁটিতে গুপ্তচরবৃত্তির অভিযোগে বাংলাদেশি যুবক গ্রেপ্তার পাবনায় শিশু পার্কে ধূমপান করায় ৩ যুবকের জরিমানা ২০৩২ সালের মধ্যে রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের ঘোষণা দিলেন মেয়র মামদানি দেশে হাম ও ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু পিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে নেই রিজওয়ান, মাসুদ ও সাইম তাবেদার রাষ্ট্র করার সাহস কেউ পাবে না: প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সম্মানজনক মজুরি ও ৯ দফা দাবি জানাল ঐক্য পরিষদ যথাযথ মর্যাদায় দেশজুড়ে উদযাপিত হলো সশস্ত্র বাহিনী দিবস অ্যাসিডিটি বাড়াতে পারে আপনার দৈনন্দিন সাত অভ্যাস

চতুর্থ পর্যায়ের ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান

  • আপডেট সময় : ০২:৩৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / 5
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা এ কে এম শামীম ওসমান গুরুতর অসুস্থ। নিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি মরণব্যাধি এ রোগের চতুর্থ পর্যায়ে রয়েছেন বলে জানিয়েছেন। বিদেশে অবস্থানরত শামীম ওসমান গত শুক্রবার (২০ নভেম্বর) রাতে একটি অনলাইন টকশোতে অংশগ্রহণ করে তার শারীরিক অবস্থার এই দুঃসংবাদ প্রকাশ করেন। নিজের শারীরিক অবস্থা নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়ে শামীম ওসমান বলেন, ‘কয়দিন বাঁচব, আমি জানি না। তবে আমার আল্লাহর ওপর বিশ্বাস আছে, আমি বাঁচব।’।

টকশোতে শামীম ওসমান বলেন, তার শরীরের ক্যানসার এখন ফোর্থ স্টেজে পৌঁছেছে। নিজের বেঁচে থাকা নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করলেও তিনি সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখার কথা জানিয়েছেন। এই কঠিন সময়ে যারা তার অসুস্থতা নিয়ে আনন্দিত হতে পারেন, তাদের খুশি না হওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া অতীতে তার ওপর হওয়া একাধিক হামলা ও প্রাণনাশের চেষ্টার প্রসঙ্গটিও তিনি আলোচনায় নিয়ে আসেন।

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির ওপর মন্তব্য করে শামীম ওসমান বলেন, তার ব্যক্তিগত অসুস্থতার চেয়েও রাষ্ট্রের বর্তমান পরিস্থিতি অনেক বেশি উদ্বেগজনক। দেশের বিভিন্ন প্রান্তে নির্যাতন ও সহিংসতার পাশাপাশি মুক্তিযুদ্ধের সপক্ষের লোকজনের ওপর হামলা চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থার কথা বলতে গিয়ে তিনি বলেন, একসময় নারায়ণগঞ্জ আওয়ামী লীগ গোপালগঞ্জের চেয়েও শক্তিশালী অবস্থানে ছিল। কিন্তু পকেট কমিটি গঠন, কোটাভিত্তিক রাজনীতি এবং কেন্দ্রীয় নেতৃত্বের ভুল সিদ্ধান্তের কারণে দলটির সাংগঠনিক ভিত্তি দুর্বল হয়ে পড়ে। এই বিভাজনের রাজনীতি দলকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে বলেও তিনি মনে করেন।

এ সময় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন শামীম ওসমান। তিনি বলেন, আল্লাহ তাকে বাঁচিয়ে রাখলে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন দেখে যাওয়ার প্রত্যাশা রাখেন। যদি তিনি বেঁচে না থাকেন, তবে সেই আফসোস থেকেই যাবে। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শামীম ওসমান আত্মগোপনে চলে যান এবং পরবর্তীতে গোপনে দেশ ত্যাগ করেন। বর্তমানে তার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যাসহ বিভিন্ন আইনি মামলার বিচার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

চতুর্থ পর্যায়ের ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান

আপডেট সময় : ০২:৩৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬