ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

আইভরি কোস্টে আটক মালির এক সাইবার অ্যাক্টিভিস্টের মুক্তি

  • আপডেট সময় : ০৩:৫৫:১৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / 16
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

গুপ্তচরবৃত্তির অভিযোগে এক মাসেরও বেশি সময় ধরে আইভরি কোস্টে আটক থাকা মালির এক সাইবার অ্যাক্টিভিস্টকে মুক্তি দেওয়া হয়েছে বলে শনিবার তার পরিবার ও আইনজীবীরা জানিয়েছেন।

আব্দুল আজিজ মাইগা, যিনি অনলাইনে ‘আজিজ মাইগা মিথ্যা বলে না’ নামে পরিচিত।
মাইগা গত ৩ মে গ্রেফতার হন এবং পরে তাকে আটকাদেশের অধীনে রাখা হয় বলে তার আইনজীবীরা জানান।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, তিনি ‘বিদেশি শক্তির হয়ে তথ্য সংগ্রহ করে আইভরি কোস্টের অখণ্ডতা ও জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছেন’— যদিও তিনি এসব অভিযোগ অস্বীকার করেন।

তার পরিবারের ফেসবুকে এক পোস্টে তাকে মুক্তি দেওয়ায়, যারা সহায়তা করেছেন তাদের ধন্যবাদ জানানো হয়েছে, তবে তার মুক্তির কারণ সম্পর্কে কোনো ব্যাখ্যা দেয়নি।

২০২০ ও ২০২১ সালে পরপর দুটি অভ্যুত্থানের মাধ্যমে বামাকোতে জেনারেল আসসিমি গোইতা ক্ষমতায় আসার পর থেকে মালি ও আইভরি কোস্টের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।

আইভরিয়ার প্রেসিডেন্ট আলাসান ওয়াত্তারা সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলের একাধিক দেশে ঘটে যাওয়া অভ্যুত্থানগুলোর কঠোর বিরোধিতা করেছেন।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টগুলোতে মাইগা নিজেকে একজন সাংবাদিক, ব্লগার ও বিশ্লেষক হিসেবে পরিচয় দেন এবং মালির সংঘাত বিষয়ে নিয়মিত তথ্য শেয়ার করেন, যা প্রায়শই শাসক জান্তার পক্ষেও যায়।

তার গ্রেফতারের পর, বেশ কয়েকজন আইভরিয়ান ইন্টারনেট ব্যবহারকারী মাইগার অতীতের পোস্টগুলো শেয়ার করেন, যেখানে কোত দিভোয়ার সম্পর্কে তার মাঝে মাঝে সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়।

তার ফরাসি আইনজীবী ভিনসেন্ট ব্রেনগারথ এক বিবৃতিতে বলেন, এই আটকাদেশের সঙ্গে মাইগার সাংবাদিক হিসেবে কাজের কোনো সম্পর্ক নেই।’

তার পোস্টগুলো দেড় লক্ষেরও বেশি মানুষ অনুসরণ করে এবং এগুলো কোনোভাবেই রাষ্ট্রদ্রোহী নয়।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আইভরি কোস্টে আটক মালির এক সাইবার অ্যাক্টিভিস্টের মুক্তি

আপডেট সময় : ০৩:৫৫:১৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬