সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ ইন্তেকাল করেছেন
- আপডেট সময় : ০৪:২৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩
- / 118
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মাদারীপুর জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)।
বৃহষ্পতিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিডিসংবাদ/এএইচএস






















