আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকবে
- আপডেট সময় : ০১:২২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
- / 126
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
আজ সারাদেশে অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মঙ্গলবার সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়ার অধিদফতর।
পূর্বাভাসে আরো বলা হয়েছে, রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থা থেকে জানা গেছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় রয়েছে। বর্তমানে মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এদিকে আবহাওয়ার আগামী ৭২ ঘণ্টার (তিন দিন) পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।
অধিদফতর বলছে, সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরের রাজারহাটে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা খুলনার মংলায় ৩৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৭৮ শতাংশ। ঢাকার পশ্চিম দক্ষিণপশ্চিম দিক থেকে ঘণ্টায় আট থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টায়। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬টা ২১ মিনিটে।
সূত্র : আবহাওয়া অধিদফতর ওয়েবসাইট
বিডিসংবাদ/এএইচএস























