ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বরেই চালু হচ্ছে ভিয়েতনামের লং থান আন্তর্জাতিক বিমানবন্দর ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কাউখালীর আশ্রমের কমিটি স্থগিত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ইস্তাম্বুলে ভিভিআইপি সম্মান পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকলারেনের রঙে ইতিহাদের নতুন ড্রিমলাইনার: বিশ্বজুড়ে উড়বে বিশেষ এই উড়োজাহাজ দেশের ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শেখ হাসিনাকে ফিরিয়ে আনা জরুরি: ডা. জাহেদ উর রহমান ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, নতুন রোগী ১৫৯৫

আকাশ মেঘলা থাকতে পারে

  • আপডেট সময় : ০৬:০৩:২৭ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩
  • / 159
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সারাদেশে আজ দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তবে দেশের উত্তরপশ্চিমাঞ্চলে রাতের তাপমাত্রা কমতে পারে এবং অন্যত্র তা অপরিবর্তিত থাকবে। এছাড়া আকাশ কিছুটা মেঘলা এবং আবহাওয়া শুষ্ক থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

সোমবার সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে আরো বলা হয়, সারাদেশে অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তবে দেশের উত্তরপশ্চিমাঞ্চলে রাতের তাপমাত্রা কমতে পারে এবং অন্যত্র তা অপরিবর্তিত থাকবে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা থেকে জানা গেছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় রয়েছে। বর্তমানে মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এদিকে আবহাওয়ার আগামী ৭২ ঘণ্টার (তিন দিন) পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।

অধিদফতর বলছে, সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী ১৬ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা চট্টগ্রামের টেকনাফে ৩৬ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৭৬ ভাগ। ঢাকার পশ্চিম উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ছয় থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

সোমবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬টা ১৬ মিনিটে।

সূত্র : আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইট

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আকাশ মেঘলা থাকতে পারে

আপডেট সময় : ০৬:০৩:২৭ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩