ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলকাতায় পূজামণ্ডপ ধসে ১৭ জনের প্রাণহানি, আহত অন্তত ২০ ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি

আগামীকাল পবিত্র ঈদ উল আযহা

  • আপডেট সময় : ১১:০০:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০১৭
  • / 872
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  আগামীকাল শনিবার পবিত্র ঈদ-উল-আযহা। ত্যাগের মহিমায় উজ্জীবিত মুসলিম উম্মাহর এটি দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। বাংলাদেশেও সর্বোচ্চ ধর্মীয় ভাবগাম্ভীর্য, যথাযোগ্য মর্যাদা, বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ত্যাগের মহিমায় কোরবানির ঈদ উৎসব পালিত হবে। ঈদের দিন রাজধানীসহ দেশের সকল মুসলমান বিনম্র হৃদয়ে ঈদ-উল-আযহার নামায আদায় করবেন এবং নামায শেষে মহান রবের উদ্দেশ্যে পশু কোরবানী দিবেন।

পবিত্র এই দিনে গোটা পৃথিবীর মুসলিম জাতি হযরত ইব্রাহিম (আ.) এর সর্বোচ্চ ত্যাগের প্রতি সম্মান প্রদর্শন করে আল্লাহর নির্দেশে পশু কোরবানী দিবেন। আর মহান ত্যাগের মাধ্যমে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি ও খোদাভীতি অর্জন করে আল্লাহর পথে জানমাল উৎসর্গের চেতনায় উজ্জীবিত হবেন। আজহা বা কোরবানীর অর্থ ত্যাগ, আর ঈদ  অর্থ খুশি। এই দিনে পশু কোরবানীর মাধ্যমে সম্পদের ত্যাগ স্বীকার করা হয়। এই ত্যাগ স্বীকারে মুমিনের একটা আনন্দবোধ থাকে।

আল্লাহর জন্য নিজের জান-মাল ও প্রিয়তম জিনিস সন্তুষ্টচিত্তে বিলিয়ে দেয়ার এক সুমহান শিক্ষা নিয়ে প্রতি বছর ঈদ-উল-আযহা আমাদের মাঝে ফিরে আসে। ইসলামী শরীয়াহ অনুযায়ী কোরবানি করা ওয়াজিব। আল কুরআনের সূরা কাউসারে বলা হয়েছে, ‘‘অতএব তোমার পালনকর্তার উদ্দেশ্যে নামায পড় এবং কোরবানি কর।” সূরা হজ্জে বলা হয়েছে, ‘‘কোরবানি করার পশু মানুষের জন্য কল্যাণের নির্দেশনা।” হাদীসে বর্ণিত আছে ঈদের দিনে আল্লাহর কাছে  কোরবানির চেয়ে অন্য কোন কাজ পছন্দনীয় নয়। এক হাদীসে হুজুর (স.) বলেছেন, যে ব্যক্তির সামর্থ থাকার পরও কোরবানি দিল না, সে যেন ঈদের মাঠে না যায়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আগামীকাল পবিত্র ঈদ উল আযহা

আপডেট সময় : ১১:০০:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০১৭