সংবাদ শিরোনাম ::
আজ দেশে ফিরেছেন রাষ্ট্রপতি
- আপডেট সময় : ০৩:২৩:১৯ অপরাহ্ন, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮
- / 256
বিডিসংবাদ ডেস্ক: পাঁচ দিনের সফর শেষে সুইজারল্যান্ডের জেনিভা থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ শনিবার সকাল সোয়া ৮টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
এ সময় রাষ্ট্রপতিকে স্বাগত জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, ডিপ্লোম্যাটিক কোরের ডিন ভ্যাটিকানের রাষ্ট্রদূত জর্জ কোচেরি।
জানা গেছে, জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আঙ্কটাড) বিশ্ব বিনিয়োগ সম্মেলনে যোগ দিতে গত ২১ অক্টোবর রাতে জেনিভার উদ্দেশে ঢাকা ছাড়েন রাষ্ট্রপতি। পরদিন তিনি জেনিভায় পৌঁছান।
এ ছাড়াও ২৪ অক্টোবর ক্রানস মনটানা ফোরাম আয়োজিত ‘হোমল্যান্ড অ্যান্ড গ্লোবাল সিকিউরিটি ফোরামের’ ২০তম সম্মেলনে যোগ দেন রাষ্ট্রপতি।























