ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

আট বিশিষ্টজন পেলেন আল্লামা ইকবাল সম্মাননা

  • আপডেট সময় : ০৬:৪১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪
  • / 318
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

মানবসেবা, শিল্প সংস্কৃতি, সাহিত্য ও সাংবাদিকতায় আট বিশিষ্টজনকে আল্লামা ইকবাল সম্মাননা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যা সাড়ে ৭ টায় রাজধানীর পুরানা পল্টনস্থ হোটেল ফারসে এ- সেমিনার আয়োজিত অনুষ্ঠানে তাদের এ সম্মাননা দেওয়া হয়।

আল্লামা ইকবাল কালচারাল সোসাইটির আয়োজনে বিশ্ব কবি,  আল্লামা ড. মোহাম্মদ ইকবাল ও জাতীয় কবি  কাজি নজরুল ইসলামের সম্প্রীতির বার্তা শীর্ষক সেমিনার সোসাইটির সভাপতি কবি মাহমুদুল হাসান নিজামীর সভাপতিত্বে ও নেওয়াজ পাটোয়ারির সঞ্চালনায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের আমন্ত্রণ জানানো হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ, ড. আনিসুজ্জামান, মেজর জেনারেল এহতেশামুল হক, সাবেক নির্বাচন কমিশন সচিব ড. জাকারিয়া, ড. খালেকুজ্জামান, কবি আসলাম সানি প্রমুখ । 

আমন্ত্রিত রাষ্ট্রদূতদের মধ্যে বিশেষ অতিথি ছিলেন পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমদ মারুফ।  

সেমিনারে, সাংবাদিকতায় ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) একাংশের সভাপতি, মো : শহিদুল ইসলাম, সাহিত্য, মানব  সেবায় অহিদা বানু, প্রকাশনা শিল্পে মিজানুর রহমান পাটোয়ারি, সাংবাদিকতায় কালবেলার সিনিয়র রিপোর্টার মাইদুর রহমান রুবেল, আর টিভির মাইন উদ্দিন মামুন, এটিএন নিউজের সাজ্জাদ আরিফ , সাহিত্য ও প্রকাশনায় বাংলা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার। এদিকে মাহবুব মুকল, মোস্তফা কামাল মাহদি, রেজওয়ানুল হকসহ বিভিন্ন ক্যাটাগরিতে বিশিষ্ট জনদের সাহিত্য, কবিতা, মানব সেবায় আল্লামা ড. মোহাম্মদ ইকবাল এওয়ার্ড দেওয়া হয়।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আট বিশিষ্টজন পেলেন আল্লামা ইকবাল সম্মাননা

আপডেট সময় : ০৬:৪১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪