ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্রাম্পের ইরান নীতি ও দুর্নীতির বিরুদ্ধে ওবামার তীব্র সমালোচনা টঙ্গীতে শিশু নিপীড়নের মামলায় মাদ্রাসা শিক্ষকের জামিন আবেদন নামঞ্জুর বহরে নতুন এয়ারবাস এ৩২১এলআর যোগ করছে কাতার এয়ারওয়েজ নেতানিয়াহুসহ ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে তুরস্কে মানবতাবিরোধী মামলার বিচার শুরু হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে ফের হামলা ও আগুন দেওয়ার চেষ্টা চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চারটি নতুন পাঠ্যবই অনুমোদন দিল এনসিসিসি খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্পে অনিয়ম: ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা সোমবার থেকে খুলছে স্কুল-মাদরাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশজুড়ে নতুন আতঙ্ক ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির

আনিসুল হকের বান্ধবীর প্রায় ৮৭ কোটি টাকার ব্যাংক একাউন্ট অবরুদ্ধ করেছে সিআইডি

  • আপডেট সময় : ১০:২৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 78
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সাবেক আইন মন্ত্রী আনিসুল হক এর বান্ধবী তৌফিকা করিম এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রায় ৮৭ কোটি টাকার ব্যাংক একাউন্ট অবরুদ্ধ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির ফাইন্যানশিয়াল ক্রাইম ইউনিটের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সিনিয়র স্পেশাল জজ আজ সোমবার এ আদেশ দেন।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, তৌফিকা করিম সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সাবেক ব্যক্তিগত সচিব (পিএস) ছিলেন। তিনি আইনমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে আদালতে আসামি জামিন, নিয়োগ বাণিজ্য, বদলির তদবিরসহ নানা অপকর্ম করে অবৈধ অর্থ উপার্জন করেন। এসব অর্থ দ্বারা ফ্ল্যাট, গাড়ি ও জমি ক্রয় করাসহ বিদেশে অর্থপাচার করে মানিলন্ডারিং এর অপরাধ করে মর্মে প্রাথমিকভাবে তথ্য পাওয়া যায়। তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ১১৪ টি ব্যাংক একাউন্ট জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্ত তৌফিকা করিম সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ১১৪ টি ব্যাংক একাউন্ট হিসাবের সর্বমোট ৬৫৩ কোটি ৩৬ লাখ ৫৮ হাজার ১৩১ জমার তথ্য পাওয়া যায়। এছাড়া ৫৬৬ কোটি ৩৮ লাখ ১৭ হাজার ৫৭৫ হাজার টাকা উত্তোলনের বিষয়ে সন্দেহজনক তথ্য পাওয়া যায়। পরে সিআইডির আবেদনে ওই হিসাবগুলোতে থাকা ৮৬ কোটি ৯৮ লাখ ৪০ হাজার ৫৫৬ টাকা অবরুদ্ধ করা হয়।

অভিযুক্ত তৌফিকা করিমের বিরুদ্ধে ফাইন্যানশিয়াল ক্রাইম ইউনিটে মানিলন্ডারিং অনুসন্ধান চলছে। এ বিষয়ে মানিলন্ডারিং আইনে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আনিসুল হকের বান্ধবীর প্রায় ৮৭ কোটি টাকার ব্যাংক একাউন্ট অবরুদ্ধ করেছে সিআইডি

আপডেট সময় : ১০:২৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫