ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্রাম্পের ইরান নীতি ও দুর্নীতির বিরুদ্ধে ওবামার তীব্র সমালোচনা টঙ্গীতে শিশু নিপীড়নের মামলায় মাদ্রাসা শিক্ষকের জামিন আবেদন নামঞ্জুর বহরে নতুন এয়ারবাস এ৩২১এলআর যোগ করছে কাতার এয়ারওয়েজ নেতানিয়াহুসহ ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে তুরস্কে মানবতাবিরোধী মামলার বিচার শুরু হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে ফের হামলা ও আগুন দেওয়ার চেষ্টা চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চারটি নতুন পাঠ্যবই অনুমোদন দিল এনসিসিসি খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্পে অনিয়ম: ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা সোমবার থেকে খুলছে স্কুল-মাদরাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশজুড়ে নতুন আতঙ্ক ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির

আরেক হামলাকারী গ্রেফতারের পর মৃত্যু

  • আপডেট সময় : ১০:৫৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
  • / 176
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

কানাডার মধ্য সাসকাচোয়ান প্রদেশে গত রবিবার (৪ সেপ্টেম্বর) এলোপাথাড়ি ছুরিকাঘাতের ঘটনায় আরেক হামলাকারীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তবে গ্রেফতারের পর ওই হামলাকারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দেশটির পুলিশ এই তথ্য জানিয়েছে।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ কর্মকর্তা জানান, বুধবার সাসকাচোয়ান প্রদেশের হাইওয়েতে মাইলস স্যান্ডারসন (৩২) নামে ওই সন্দেহভাজনকারীর গাড়ি তাড়া করে তাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে কারাগারে নেওয়া হয়।

তবে কিছুক্ষণ পরে স্যান্ডারসন ‘অসুস্থ’ হয়ে পড়েছিলেন এবং তাকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তবে ঠিক কি কারণে স্যান্ডারসন মারা গেছেন তার বিস্তারিত কিছু জানানো হয়নি।

ময়নাতদন্ত পরীক্ষার পর তা জানানো হবে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

গত রবিবার (৪ সেপ্টেম্বর) সাসকাচোয়ান প্রদেশে মোট তেরটি ভিন্ন ভিন্ন জায়গায় ছুরিকাঘাতের শিকার আহত ও নিহত ব্যক্তিদের পাওয়া যায়। হামলায় অন্তত ১০ জন নিহত ও ১৮ জন আহত হয়। হামলার পর থেকে সন্দেহভাজন দুই হামলাকারী পলাতক ছিল। তবে সর্বশেষ, তারা দুইজনেই এখন মৃত বলে প্রতিবেদনে বলা হয়েছে।

তবে এই হামলার উদ্দেশ্য নিয়ে এখন পর্যন্ত জানা যায়নি বলে খবরে বলা হয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আরেক হামলাকারী গ্রেফতারের পর মৃত্যু

আপডেট সময় : ১০:৫৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২