ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনার ঈশ্বরদীতে বিএনপি নেতার ১২ লাখ টাকার গরু সম্পদ মুন্সীগঞ্জে শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিভাবক গ্রেপ্তার ইসরায়েলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: একজনের মৃত্যু, আহত একজন ডিজেল সংকট: ইউরোপের মজুত ছাড়তে যুক্তরাষ্ট্রের কঠোর চাপ সংগীতের ৬০ বছর: খুরশীদ আলমের সংবর্ধনায় সুজানা রূপার গান চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে ছুটির দিনেও বিক্ষোভ অক্টোবরে তিনটি লঘুচাপের সম্ভাবনা, হতে পারে ঘূর্ণিঝড় জমজমের পানি সরবরাহে বিলম্ব: বিমানে দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির সময় বাড়ালো মন্ত্রণালয় ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

ইউএনওর উপর হামলার মূল পরিকল্পনাকারীদের শনাক্তে তদন্ত চলছে : প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : ০৮:২১:৩৯ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০
  • / 227
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সংসদে বলেছেন, ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার মূল পরিকল্পনাকারীদের শনাক্ত করার জন্য তদন্ত চলছে। তিনি বলেন, অপরাধীদের শাস্তি দেয়া হবে।

বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ইতোমধ্যে অপরাধীদের চিহ্নিত এবং গ্রেফতার করেছি। এর পেছনে আর কে ছিল বা কে এই আক্রমণ চালানোর জন্য তাদের পৃষ্ঠপোষকতা করেছিল তাও খতিয়ে দেখা হচ্ছে। এর পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হচ্ছে। তদন্ত প্রক্রিয়ায় কোনো ঘাটতি নেই এবং ঘাটতি হবেও না।’

প্রধানমন্ত্রী বলেন, ‘অপরাধীদের অবশ্যই শাস্তি দেয়া হবে। আমি অন্তত এটা বলতে পারি যে, আমরা এটি নিশ্চিত করব।’

তিনি সংসদ সদস্যদের অনুরোধ করেন যাতে কোনো সংসদ সদস্য এ জাতীয় অপরাধীদের রক্ষার চেষ্টা না করে।

তিনি বলেন, ‘যারা অপরাধ করে এবং যারা অপরাধীদের রক্ষা করে তারাও সমান দোষী।’

কেবল চুরির উদ্দেশ্যেই নয়, হামলার পেছনে আরো কী কারণ থাকতে পারে তাও খতিয়ে দেখার জন্য সঠিকভাবে তদন্ত করা হচ্ছে, বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, দ্রুত হেলিকপ্টারে করে ঢাকায় চিকিৎসা করার জন্য সরকার তার সব ব্যবস্থা করেছে।

তিনি বলেন, ‘আমি একজন অপরাধীকে অপরাধী হিসেবেই দেখি। তিনি কোন দলের সাথে বা তিনি কে তা আমি বিবেচনা করি না। তারা (অপরাধীরা) আমার দলের অন্তর্ভুক্ত হলেও আমি রেহাই দেব না।’

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইউএনওর উপর হামলার মূল পরিকল্পনাকারীদের শনাক্তে তদন্ত চলছে : প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৮:২১:৩৯ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০