ঢাকা ০২:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ষড়যন্ত্র রুখতে বিএনপির নেতাকর্মীরাই যথেষ্ট: মীর হেলাল চীনে মুখোমুখি ট্রাম্প-পুতিন-জিনপিং, বসছেন ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধবিরোধী অভিযানে কঠোর এসিল্যান্ড আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: ৪০ পোশাক কারখানা বন্ধ ও ৮টিতে ছুটি যুক্তরাষ্ট্রে প্রায় চার ঘণ্টা পর স্বাভাবিক বিমান চলাচল আন্তর্জাতিক ষড়যন্ত্রে দেশে মাদক ঢুকছে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব জনগণের প্রকৃত স্বাধীনতা রক্ষার দিন ৭ নভেম্বর: রুহুল কবির রিজভী দাওয়া |: ইসরাইলের বিরোধীদের সঙ্গে আরব জোটের আলোচনা, তুলে ধরল যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিভ্রাট: প্রযুক্তিগত ত্রুটির ব্যাখ্যা দিলেন পরিবহনমন্ত্রী রিজভী: গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে

ইসরাইলি বিমান হামলায় গাজায় নিহত ২১, অনেকেই আহত

  • আপডেট সময় : ০১:১৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • / 65
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইসরাইলি বাহিনী শনিবার গাজায় একাধিক বিমান হামলা চালিয়েছে। ইসরাইলি ওই বিমান হামলায় ২১ জন নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছে বলে জানা গেছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে।

হামাস ও ইসরাইল আবারও একে অপরের বিরুদ্ধে নাজুক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

দুই বছরের যুদ্ধের পর ১০ অক্টোবর ইসরাইল ও হামাসের মধ্যে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর শনিবার ছিল সবচেয়ে ভয়াবহ দিনগুলোর মধ্যে একটি।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা উপত্যকায় একজন ‘সশস্ত্র সন্ত্রাসী’ তথাকথিত ইয়েলো লাইন অনুপ্রবেশ করে ইসরাইলি সৈন্যদের ওপর গুলি চালিয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ গাজা উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছানোর জন্য ব্যবহৃত একটি রুটে এ ঘটনা ঘটেছে। তারা আরও বলেছে, তারা ‘গাজা উপত্যকায় সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা শুরু করেছে।’

হামাস কর্তৃপক্ষের অধীনে পরিচালিত বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেন, ‘আজ সন্ধ্যায় গাজায় যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন হিসেবে পাঁচটি পৃথক ইসরাইলি বিমান হামলায় ২১ জন শহীদ হয়েছেন।’

তিনি বলেন, মধ্য গাজা উপত্যকার নুসাইরাতের একটি বাড়িতে ইসরাইলি বিমান হামলায় সাতজন নিহত এবং ১৬ জনেরও বেশি আহত হয়েছেন। গাজা সিটির পশ্চিমে আল-নাসর জেলার একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরাইলি বিমান হামলায় চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের জানিয়েছে, গত বৃহস্পতিবার পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি বাহিনীর গুলিতে ৩১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

তিনি বলেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইসরাইলি বিমান হামলায় গাজায় নিহত ২১, অনেকেই আহত

আপডেট সময় : ০১:১৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫