ঢাকা ০৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোংলায় বাঙ্কার বোটের ধাক্কায় কয়লাবোঝাই জাহাজডুবি, প্রাণে বাঁচলেন ১০ জন কমিউনিস্ট স্লোগান কি ‘জয় বাংলা’? ইতিহাসের প্রেক্ষাপটে বিশ্লেষণ দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু ১১, মোট প্রাণহানি ৪০০ না ফেরার দেশে সিআইডি খ্যাত নির্মাতা বিপি সিংহ ৩০০ কোটির বিনিয়োগ, তবুও বেতন বকেয়া চালডাল কর্মীদের লন্ডন ডব্লিউটিএম-এ প্রিমিয়াম কেবিনসেবা দেখাবে মালয়েশিয়া এয়ারলাইনস সারের দাবিতে হাতীবান্ধায় মহাসড়ক অবরোধ করলেন কৃষকরা ঢাকা-চট্টগ্রামসহ বড় এলাকায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় ঢাকা ও চট্টগ্রামের একাংশে হঠাৎ বিদ্যুৎ বিপর্যয় ভোলায় বসতভিটার ট্যাক্স আদায়ের নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ২

ইসিতে ১৮৩ জনের আপিল দায়ের

  • আপডেট সময় : ০৭:২৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
  • / 195
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) এ পর্যন্ত ১৮৩ জন আপিল দায়ের করেছেন। এরমধ্যে আজ দ্বিতীয় দিন ১৪১ জন এবং গতকাল ৪২ জন আপিল আবেদন করেন।
আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের যুগ্ম-সচিব (আইন) মো. মাহবুবার রহমান সরকার আগারগাঁওয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আজ দ্বিতীয় দিন ১৪১ জন নির্বাচন কমিশন ভবনে স্থাপিত অস্থায়ী ক্যাম্পে আপিল করেছেন। এরমধ্যে ১৩৮ জন প্রার্থিতা ফেরত পেতে এবং তিনজন বৈধ প্রার্থীর মনোনয়ন বাতিলের জন্য আপিল করেছেন। গতকাল আপিল করেছিলেন ৪২ জন। দুইদিনে মোট ১৮৩ জন আপিল দায়ের করেছেন।’
ইসির এই কর্মকর্তা জানান, আজ বুধবার ঢাকা অঞ্চলে ২৩ জন, কুমিল্লার ১৬ জন, চট্টগ্রামের ৯ জন, ফরিদপুরের ৬ জন, সিলেটের ৪জন , ময়মনসিংহের ১৯ জন, বরিশালের ৬ জন, খুলনার ১৮ জন, রাজশাহীর ২৬ জন ও রংপুর অঞ্চলের ১৪ জন প্রার্থী আপিল দায়ের করেছেন।
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অশংগ্রহণের জন্য মনোনয়নপত্র দাখিল হয়েছে ২ হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ে ৭৩১ জনের মনোনয়নপত্র বাতিল হয়। আর বৈধ হয়েছে ১ হাজার ৯৮৫টি।
তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি রোববার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, মনোনয়নপত্র জমা দেয়া নেয় হয় ৩০ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত। ১ থেকে ৪ ডিসেম্বর দাখিলকৃত মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই হয়, রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর রোববার। রিটার্নিং অফিসাররা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর সোমবার। নির্বাচনী প্রচারণা চলবে আগামী ১৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।
নির্বাচনের জন্য ৬৬ জন রিটার্নিং অফিসার ও ৫৯২ জন সহকারি রিটার্নিং অফিসার নিয়োগ দিয়েছে কমিশন। দেশের ৪২ হাজার ভোটকেন্দ্রের ২ লাখ ৬২ হাজার বুথে এবার প্রায় ১১ কোটি ৯৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইসিতে ১৮৩ জনের আপিল দায়ের

আপডেট সময় : ০৭:২৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩