ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে দুই বাংলাদেশির দণ্ড কার্যকর নিয়ে স্পষ্টীকরণ চাইল ঢাকা অ্যাস্টন ভিলার কাছে হেরে জয়ের রথ থামল ম্যানচেস্টার সিটির ইরানের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ মুরগি ও ডিমের উৎপাদন খরচ ও খুচরা মূল্যে আকাশ-পাতাল ব্যবধান, দিশেহারা খামারিরা শীতকালীন ছুটি উপলক্ষে দুবাই বিমানবন্দরে বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা পররাষ্ট্র প্রতিমন্ত্রী: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ রংপুরে ‘শেখ হাসিনা প্রত্যাবর্তন পরিষদ’ সমন্বয়ক আবু হানিফ গ্রেপ্তার মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে পীরগঞ্জের ইউএনও

ইসির বিরুদ্ধে অনিয়মের অভিযোগের তদন্ত চায় সুজন

  • আপডেট সময় : ০৮:৩০:২৭ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
  • / 247
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ রয়েছে উল্লেখ করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের মাধ্যমে তা তদন্তের দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক-সুজন।

ইসির অনিয়ম তদন্তে রাষ্ট্রপতির কাছে দেয়া দেশের ৪২ জন বিশিষ্ট নাগরিকের চিঠির প্রতি সমর্থন জানাতে বুধবার সকালে ভার্চুয়ালি আয়োজিত গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এ দাবি জানান সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার।

সুজনের ওয়েবসাইটে ঢুকে যেকোনো নাগরিক তাদের এই দাবির প্রতি সমর্থন জানাতে পারবেন বলে জানান তিনি।

সুজন সম্পাদক বলেন, ‘নির্বাচন কমিশন অতীতেও নির্বাচন নিয়ে কারসাজি করেছে। এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ রয়েছে। এই বিষয়ের একটা বিহিত হওয়া দরকার। অন্তত একটা তদন্ত হওয়া দরকার। এজন্য আমরা রাষ্ট্রপতির কাছে দুটি চিঠি লিখেছিলাম ৪২ জন নাগরিকের পক্ষ থেকে। ইস্যুটা শুধু সামনে আনলেই চলবে না, আমাদের নাগরিকদের সোচ্চার হওয়া দরকার। গণস্বাক্ষর অভিযানের মাধ্যমে নাগরিকদেরকে সক্রিয় ভূমিকা রাখার সুযোগ করে দিতে পারছি।

গত বছরের ১৪ ডিসেম্বর এবং এ বছরের ১৭ জানুয়ারি নির্বাচন কমিশনের অনিয়মের কথা তুলে ধরে তা তদন্তে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করতে রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়েছিলেন দেশের ৪২ জন বিশিষ্ট নাগরিক।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইসির বিরুদ্ধে অনিয়মের অভিযোগের তদন্ত চায় সুজন

আপডেট সময় : ০৮:৩০:২৭ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১