ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লন্ডন ডব্লিউটিএম-এ প্রিমিয়াম কেবিনসেবা দেখাবে মালয়েশিয়া এয়ারলাইনস সারের দাবিতে হাতীবান্ধায় মহাসড়ক অবরোধ করলেন কৃষকরা ঢাকা-চট্টগ্রামসহ বড় এলাকায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় ঢাকা ও চট্টগ্রামের একাংশে হঠাৎ বিদ্যুৎ বিপর্যয় ভোলায় বসতভিটার ট্যাক্স আদায়ের নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ২ সীতাকুণ্ডে লরির ধাক্কায় দাঁড়িয়ে থাকা বাসের ৫ যাত্রী নিহত হুতি হামলায় রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে ৪ হাজার ফ্লাইট বাতিল মার্কিন মধ্যবর্তী নির্বাচনে করপোরেট অনুদান ২৭৭ কোটি ডলার: শীর্ষে ইলন মাস্ক উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ মৃত্যু: উখিয়া থানার ওসিকে আদালতে তলব দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে একমত বাংলাদেশ ও জাপান

উচ্চ ক্ষমতার মোটর সাইকেল চালাতে লাইসেন্সে কঠোর শর্ত দিতে হাইকোর্টের রুল

  • আপডেট সময় : ০১:১১:৩০ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
  • / 123
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

১৬৫ সিসি বা তার ওপরে উচ্চ ক্ষমতাসম্পন্ন মোটর সাইকেল চালানোর অনুমতির আগে চালকের লাইসেন্স দেয়ার ক্ষেত্রে কঠোর শর্ত দিতে রুল জারি করেছেন হাইকোর্ট।
এ বিষয়ে আনা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন।
স্বরাষ্ট্রসচিব, শিল্পসচিব, বাণিজ্যসচিব, বিআরটিএ’র চেয়ারম্যানসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মিনহাজুল হক চৌধুরী।
রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান জামান।
‘মোটর সাইকেলে সর্বোচ্চ মৃত্যুহার দেশে’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ তাজরুল হোসেন।
আইনজীবী সৈয়দ তাজরুল হোসেন জানান, গত ৭ সেপ্টেম্বর দেশে ৩৭৫ সিসির মোটর সাইকেল চালানোর অনুমতি দেয়ার বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে। সারা দেশে দুর্ঘটনার ৪০ শতাংশ মোটর সাইকেল দুর্ঘটনা বলে পত্রিকায় এসেছে। এসব কারণে ১৬৫ সিসির ওপরে মোটর সাইকেল চালানোর অনুমতি দেয়ার আগে দুর্ঘটনা এড়াতে বৃহত্তর স্বার্থে লাইসেন্স প্রদানের ক্ষেত্রে কঠোর শর্ত প্রণয়ন ও বাস্তবায়ন জরুরি। যার কারণে এ রিট করা হয়েছে।
পত্রিকার প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদালয়ের এক গবেষণা বলছে, প্রতিবছর দেশে প্রতি ১০ হাজার মোটর সাইকেলের বিপরীতে দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন ২৮ দশমিক ৪ জন। তাদের প্রায় ৪০ শতাংশেরই বয়স ২৪ থেকে ৩০ বছর। মোটর সাইকেল দুর্ঘটনায় মৃত্যুর এই হার বিশ্বে সর্বোচ্চ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উচ্চ ক্ষমতার মোটর সাইকেল চালাতে লাইসেন্সে কঠোর শর্ত দিতে হাইকোর্টের রুল

আপডেট সময় : ০১:১১:৩০ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩