ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানের সঙ্গে স্থায়ী চুক্তিতে আগ্রহী ডোনাল্ড ট্রাম্প ভারতে সামরিক ঘাঁটিতে গুপ্তচরবৃত্তির অভিযোগে বাংলাদেশি যুবক গ্রেপ্তার পাবনায় শিশু পার্কে ধূমপান করায় ৩ যুবকের জরিমানা ২০৩২ সালের মধ্যে রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের ঘোষণা দিলেন মেয়র মামদানি দেশে হাম ও ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু পিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে নেই রিজওয়ান, মাসুদ ও সাইম তাবেদার রাষ্ট্র করার সাহস কেউ পাবে না: প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের সম্মানজনক মজুরি ও ৯ দফা দাবি জানাল ঐক্য পরিষদ যথাযথ মর্যাদায় দেশজুড়ে উদযাপিত হলো সশস্ত্র বাহিনী দিবস অ্যাসিডিটি বাড়াতে পারে আপনার দৈনন্দিন সাত অভ্যাস

এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ২৯ হাজার কমল

  • আপডেট সময় : ১১:৩৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / 23
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে দেশের ১১টি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এবার সারা দেশ থেকে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত এই পরীক্ষায় ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

ফলাফলের তথ্য অনুযায়ী, এ বছর ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। অথচ গত বছর এই সংখ্যা ছিল ৬৯ হাজার ৯৭। সেই হিসেবে এবার সর্বোচ্চ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা আগের বছরের তুলনায় ২৯ হাজার ১৩ জন কমেছে। শিক্ষার্থীরা স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান, সংশ্লিষ্ট কেন্দ্র এবং শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের পাশাপাশি এসএমএস-এর মাধ্যমেও তাদের ফলাফল সংগ্রহ করতে পারছেন।

নিউজটি শেয়ার করুন

এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ২৯ হাজার কমল

আপডেট সময় : ১১:৩৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬