ঢাকা ১০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

এক্সপ্রেসওয়েতে একাধিক যানবাহনের সংঘর্ষ, নিহত ১

  • আপডেট সময় : ০১:৪০:২১ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
  • / 110
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বেশ কয়েকটি যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) ভোর ৬টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত এক্সপ্রেসওয়ের শ্রীনগরের চালতিপাড়া, হাসাড়াসহ কয়েকটি স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

নিহত মো: ফরহাদ হোসেন (৪০) ফরিদপুরের ভাঙা এলাকার বাসিন্দা। তিনি একটি বাসের চালক ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, এক্সপ্রেসওয়েতে একাধিক সড়ক দুর্ঘটনায় প্রায় সাতটি বাস, ট্রাক ও প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় এক্সপ্রেসওয়েতে প্রায় দু’ঘণ্টা যানবাহন চলাচল বিঘ্ন ঘটে। পরে পুলিশ ক্ষতিগ্রস্ত চারটি যানবাহনকে সড়ক থেকে সরিয়ে নেয়। এরপর থেকে যান চলাচল স্বাভাবিক হয়।

উদ্ধারকাজে নিয়োজিত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, ঘন কুয়াশার কারণে পথ পরিষ্কার দেখতে না পাওয়ায় দুর্ঘটনাগুলো ঘটেছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে হাসাড়া হাইওয়ে পুলিশ ফাড়ি ইনচার্জ মো: আব্দুল কাদের জিলানী বলেন, ঘন কুয়াশার কারণে রোববার ভোর ৬টার দিকে একসাথে পরপর সাতটি যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মারজিয়া মাহবুব গণমাধ্যমকে জানান, এক্সরে করে ফরহাদ হোসেনকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত হয়। তবে এক্সে করার আগেই ফরহাদের মৃত্যু হয়। লাশ বর্তমানে হাসপাতালে আছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এক্সপ্রেসওয়েতে একাধিক যানবাহনের সংঘর্ষ, নিহত ১

আপডেট সময় : ০১:৪০:২১ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪