ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ৪ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য প্রীতি সম্মেলন পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে রাজনৈতিক চক্রান্ত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মাঠের সংঘর্ষে প্রাণ হারালেন টেনেরিফের ফুটবলার হেসুস দে মিগেল আন্দোলন শ্রমিকদের নয়, ইন্ধন দিচ্ছে পার্শ্ববর্তী দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জে প্রেমের বিয়ে নিয়ে সংঘর্ষ, আহত ২০ পোশাক শ্রমিকদের আন্দোলন ঘিরে মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৪ প্রার্থীর নতুন ইতিহাস গড়ার পথে জয় ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন চাঁদপুরে ১০০ মেধাবী শিক্ষার্থী পেলেন ১০ হাজার টাকা সহায়তা ডিবি কার্যালয়ে নেয়া হলো শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী

এক কার্গো এলএনজি ও ৩০ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার

  • আপডেট সময় : ০৭:০৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • / 117
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও ৩০ হাজার মেট্রিক টন সার ক্রয়ের জন্য পৃথক প্রস্তাব অনুমোদন করেছে সরকার।

মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির (এসিসিজিপি) ২৩তম সভায় এই অনুমোদন দেওয়া হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে পেট্রোবাংলা মার্কিন যুক্তরাষ্ট্রের মেসার্স এক্সেলেরেট এনার্জি এলপি থেকে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে প্রায় ৬১২ কোটি ৫৪ লাখ টাকায় এক কার্গো এলএনজি সংগ্রহ করবে।

শিল্প মন্ত্রণালয়ের অপর এক প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) চলতি অর্থবছরের ১৭তম লটের আওতায় কাফকো, বাংলাদেশ থেকে প্রায় ১৪০ কোটি ২৭ লাখ টাকায় ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া সার কিনবে। এতে প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৩৮৩.২৫ মার্কিন ডলার।

এছাড়াও আজকের ক্রয় কমিটির সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং সুরক্ষা পরিষেবা বিভাগের পৃথক প্রস্তাবও অনুমোদন করা হয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এক কার্গো এলএনজি ও ৩০ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার

আপডেট সময় : ০৭:০৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫