ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বরেই চালু হচ্ছে ভিয়েতনামের লং থান আন্তর্জাতিক বিমানবন্দর ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কাউখালীর আশ্রমের কমিটি স্থগিত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ইস্তাম্বুলে ভিভিআইপি সম্মান পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকলারেনের রঙে ইতিহাদের নতুন ড্রিমলাইনার: বিশ্বজুড়ে উড়বে বিশেষ এই উড়োজাহাজ দেশের ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শেখ হাসিনাকে ফিরিয়ে আনা জরুরি: ডা. জাহেদ উর রহমান ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, নতুন রোগী ১৫৯৫

এটুআই পেলো জাতীয় মানবকল্যাণ পদক-২০২১

  • আপডেট সময় : ১১:১৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩
  • / 136
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

প্রতিবন্ধী ও নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণ, জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান, ইনক্লুসিভ শিক্ষা বাস্তবায়ন ও সামাজিক সুরক্ষায় উল্লেখযোগ্য অবদানের জন্য জাতীয় মানবকল্যাণ পদক-২০২১ পেয়েছে ‘এটুআই-এসপায়ার টু ইনোভেট’।
আজ সোমবার রাজধানীর আগারগাঁওস্থ সমাজসেবা অধিদফতর মিলনায়তনে জাতীয় সমাজসেবা দিবস-২০২৩ ও মানবকল্যাণ পদক বিতরণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ পদক বিতরণ করা হয়।
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদক বিতরণ করেন।
এটুআই’র প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এই পদক, স্মারক, সনদপত্র ও অর্থ গ্রহণ করেন।
এটুআই প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে সরকারের সকল ওয়েবসাইট গড়ে ৭০ শতাংশ অভিগম্যতা নিশ্চিত করতে কারিগরি সহযোগিতা করেছে। এছাড়া মাল্টিমিডিয়া টকিং বুক ও অভিগম্য ডিকশনারী তৈরির পাশাপাশি ইনক্লুসিভ ইউনিভার্সিটি প্রতিষ্ঠায় কারিগরি সহযোগিতা প্রদান করেছে। প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে কাজ করার জন্য এটুআই ইতোপূর্বেও জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন ।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক ড. আবু সালেহ্ মোস্তফা কামাল।
উল্লেখ্য, ২০২০ ও ২০২১ সালের জন্য আট ব্যক্তি ও প্রতিষ্ঠান এই পদক পেয়েছেন। করোনার কারণে ২০২০ সালে দেওয়া সম্ভব না হলেও এবার একসঙ্গে ২০২০ ও ২০২১ সালের জন্য নির্বাচিতদের পুরস্কার দেওয়া হয়েছে। পদকের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত প্রত্যেকে পেয়েছেন ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম স্বর্ণ দিয়ে তৈরি পদক, জাতীয় মানবকল্যাণ পদকের রেপ্লিকা, ব্যক্তি পর্যায়ে ২ লাখ টাকা, দপ্তর বা প্রতিষ্ঠান পর্যায়ে ২ লাখ টাকা এবং একটি সম্মাননা সনদ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এটুআই পেলো জাতীয় মানবকল্যাণ পদক-২০২১

আপডেট সময় : ১১:১৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩