ঢাকা ১১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনে ২০৩১ সালের মধ্যে ঋণ দেওয়া বন্ধের পরিকল্পনা বিশ্বব্যাংকের যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান টেস্ট দিয়ে অভিষেক হচ্ছে ব্রায়ান লারা স্টেডিয়ামের ২০২৭ সাল পর্যন্ত এসি মিলানে থাকছেন মদ্রিচ যুক্তরাজ্যে ক্ষমতা বিকেন্দ্রীকরণের উদ্যোগ, উত্তরাঞ্চলে নতুন কার্যালয় খুলছেন প্রধানমন্ত্রী ফের ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ল তেলের দাম লোহিত সাগর থেকে দুটি জাহাজ সরিয়ে নিচ্ছে জার্মান সামরিক বাহিনী সমুদ্রের ৬ কিলোমিটার গভীরে বিরল খনিজ উত্তোলনের পরীক্ষা চালাবে জাপান

ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান টেস্ট দিয়ে অভিষেক হচ্ছে ব্রায়ান লারা স্টেডিয়ামের

  • আপডেট সময় : ১০:৫৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আগামীকাল ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। ব্রায়ান লারা স্টেডিয়ামে এই প্রথমবারের মতো কোনো টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে টেস্টটি।

ব্রায়ান লারা স্টেডিয়ামে ওয়ানডে-টি-টোয়েন্টি এবং আঞ্চলিক প্রথম শ্রেণির ম্যাচ অনুষ্ঠিত হলেও, কখনো টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়নি। পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে ত্রিনিদাদের দ্বিতীয় এবং ক্যারিবীয়দের ১৩তম টেস্ট ভেন্যু হিসেবে নাম লেখাতে যাচ্ছে স্টেডিয়ামটি।

মাত্র তিন সপ্তাহ আগেই ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচ ও সিরিজ জয়ের স্বাদ পান রোস্টন চেজ। অ্যান্টিগায় অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে শ্রীলংকাকে ইনিংস ও ২১৭ রানের বড় ব্যবধানে হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর দ্বিতীয় ও শেষ টেস্ট ড্র হয়। ফলে ১-০ ব্যবধানে সিরিজ জিতে ক্যারিবীয়রা।

ডান হাতের তর্জনীতে চোটের কারণে সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি চেজ।

চেজকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামি বলেন, ‘চেজ একজন যোদ্ধা। আমি জানি, সে কোনোভাবেই টেস্ট ক্রিকেট মিস করতে চাইবে না। আমাদের ফিজিও ডেনিস বায়ামের ওপর আমার আস্থা আছে। আমি নিশ্চিত, প্রথম টেস্টে চেজকে পাওয়া যাবে।’

গত মাসে শ্রীলংকার বিপক্ষে সিরিজ জয়ের আগে সর্বশেষ ২০২৩ সালে টেস্ট সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। জিম্বাবুয়ে সফরে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতেছিল তারা।

এছাড়া ২০২২ সালে বাংলাদেশ ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।

শ্রীলংকার বিপক্ষে সিরিজ জয়ের একাদশে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই ওয়েস্ট ইন্ডিজ দলে। তবে ম্যাচের শেষের দিকে পিচ স্পিনারদের সহায়তা করতে পারে- বিবেচনায় পেসার অ্যান্ডারসন ফিলিপের জায়গায় বাঁ-হাতি স্পিনার জোমেল ওয়ারিকানকে একাদশে নিতে পারে ক্যারিবীয়রা।

টেস্ট ক্রিকেটে বাজে সময় যাচ্ছে পাকিস্তানের। দুই মাস আগে বাংলাদেশের কাছে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারে তারা। এরপর নতুনভাবে দল সাজাতে গিয়ে শান মাসুদকে সরিয়ে পুনরায় বাবর আজমকে টেস্ট অধিনায়ক করে পাকিস্তান।

গেল সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজ সিলেক্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করে নিজেদের ভালোভাবে ঝালিয়ে নিয়েছেন আজান আওয়াইস ও বাবর। পাশাপাশি দলের অন্যান্য ব্যাটাররাও রানের দেখা পেয়েছেন।

ব্যাটারদের পাশাপাশি বোলাররাও নিজেদের প্রস্তুতি সম্পন্ন করেছেন। প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে ৩৭ রানে ৫ উইকেট নেন পেসার মোহাম্মদ আলী।

বিদেশের মাটিতে টানা সাত টেস্টে হারের হতাশাজনক রেকর্ড ভাঙতে মুখিয়ে আছে পাকিস্তান। দলের অধিনায়ক বাবর বলেন, ‘আমরা সবকিছু নতুনভাবে শুরু করতে চাই। দলের সবাই টেস্ট ক্রিকেটে নিজেদের সেরাটা উজাড় করে দিতে মুখিয়ে আছে। আশা করি, এই সিরিজ স্মরণীয় হয়ে থাকবে।’

২০২৫ সালে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছিল। পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছিল। ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজও ১-১ সমতায় শেষ হয়।

এখন পর্যন্ত ৫৬ টেস্টে মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান। এরমধ্যে ক্যারিবীয়দের জয় ১৯ ম্যাচে এবং পাকিস্তান জিতেছে ২২ ম্যাচে। বাকী ১৫ ম্যাচ ড্র হয়।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়শিপের চতুর্থ চক্রে পয়েন্ট টেবিলে তলানির শেষ দুই দল ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান।

১০ ম্যাচ খেলে ১টিতে জিতে ১৫ শতাংশ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ। চার টেস্টের একটিতে জিতে ৮ দশমিক ৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের নবম ও শেষ স্থানে রয়েছে পাকিস্তান।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান টেস্ট দিয়ে অভিষেক হচ্ছে ব্রায়ান লারা স্টেডিয়ামের

আপডেট সময় : ১০:৫৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬