ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বরেই চালু হচ্ছে ভিয়েতনামের লং থান আন্তর্জাতিক বিমানবন্দর ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কাউখালীর আশ্রমের কমিটি স্থগিত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ইস্তাম্বুলে ভিভিআইপি সম্মান পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকলারেনের রঙে ইতিহাদের নতুন ড্রিমলাইনার: বিশ্বজুড়ে উড়বে বিশেষ এই উড়োজাহাজ দেশের ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শেখ হাসিনাকে ফিরিয়ে আনা জরুরি: ডা. জাহেদ উর রহমান ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, নতুন রোগী ১৫৯৫

কমতে পারে তাপমাত্রা, হতে পারে বজ্রবৃষ্টি

  • আপডেট সময় : ১০:১০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩
  • / 145
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকবে। তবে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু’এক জায়গায়সহ কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

বৃহস্পতিবার সকালে আবহাওয়া অধিদফতর এই খবর জানিয়েছে।

অধিদফতর বলছে, আগামী তিন দিন রাতের তাপমাত্রা আরো কমতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু’এক জায়গায়সহ কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

বৃহস্পতিবারের আবহাওয়া বার্তায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এতে আরো বলা হয়েছে, বৃহস্পতিবার ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

অধিদফতর বলছে, বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়া ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহী, চুয়াডাঙ্গা ও কুমারখালীতে ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯০ শতাংশ। ঢাকার পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় আট থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬টা ২৫ মিনিটে।

সূত্র : আবহাওয়া অধিদফতর

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কমতে পারে তাপমাত্রা, হতে পারে বজ্রবৃষ্টি

আপডেট সময় : ১০:১০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩