ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্রাম্পের ইরান নীতি ও দুর্নীতির বিরুদ্ধে ওবামার তীব্র সমালোচনা টঙ্গীতে শিশু নিপীড়নের মামলায় মাদ্রাসা শিক্ষকের জামিন আবেদন নামঞ্জুর বহরে নতুন এয়ারবাস এ৩২১এলআর যোগ করছে কাতার এয়ারওয়েজ নেতানিয়াহুসহ ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে তুরস্কে মানবতাবিরোধী মামলার বিচার শুরু হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে ফের হামলা ও আগুন দেওয়ার চেষ্টা চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চারটি নতুন পাঠ্যবই অনুমোদন দিল এনসিসিসি খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্পে অনিয়ম: ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা সোমবার থেকে খুলছে স্কুল-মাদরাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশজুড়ে নতুন আতঙ্ক ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির

কাভার্ডভ্যানে সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ মিঠুর মৃত্যু

  • আপডেট সময় : ১১:২৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২
  • / 133
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

গাজীপুরে সিএনজি পাম্পে সিলিন্ডারবোঝাই কাভার্ডভ্যানে বিস্ফোরণে দগ্ধ মো. মিঠুর (২৫) মৃত্যু হয়েছে। তার সমস্ত শরীর দগ্ধ ছিল।

শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ৮টা বাজার ১০ মিনিট আগে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মারা যাওয়া মিঠুর বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার দক্ষিণ মোয়ালেম গ্রামে। তিনি মৃত ফজলু মিয়ার ছেলে। তিনি ওই কাভার্ডভ্যানে শ্রমিকের কাজ করতেন।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম ডা. আইউব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চিকিৎসাধীন অগ্নিদগ্ধদের বাকি চারজনের অবস্থাও ভালো নয়।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে গাজীপুর মহানগরীর বড়বাড়ি এলাকার হাজী ওহেদ আলী সরকার সিএনজি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাভার্ডভ্যানটিতে ১০০টি সিলিন্ডার ছিল। সন্ধ্যায় বড়বাড়ি কুনিয়া এলাকার হাজী ওয়াহেদ আলী সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নিতে যায়। এ সময় হঠাৎ একটি সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই কাভার্ডভ্যানটিতে আগুন ধরে যায়। এতে কাভার্ডভ্যানের পাশে থাকা পাঁচজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কাভার্ডভ্যানে সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ মিঠুর মৃত্যু

আপডেট সময় : ১১:২৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২