ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত দুই ক্রু আগামী ২০ অক্টোবর রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামে ডিবি পরিচয়ে প্রতারণা, ভুয়া পুলিশ সদস্য আটক টানা ছয় ম্যাচ জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড হাজং ভাষার সুরক্ষায় বই প্রকাশ করলেন ডেপুটি স্পিকার কায়সার শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের প্রথম ব্যবহার ইউএস-বাংলার বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনে আওয়ামী লীগ: রিজভী নারায়ণগঞ্জে ভোরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক ও তার মেয়ে মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার

কাল দেশের ৩ প্রকল্পে ভারতের ৬৪ কোটি টাকা অনুদানের চুক্তি স্বাক্ষর

  • আপডেট সময় : ০৩:৩৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ এপ্রিল ২০১৮
  • / 346
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  ভারত সরকার বাংলাদেশের তিনটি ছোট প্রকল্পে ৬৪ কোটি টাকা অনুদান দিবে। প্রাথমিক শিক্ষার তিনটি প্রকল্প, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের উন্নয়ন এবং সড়ক অবকাঠামোগত খাতে এই অনুদান দেয়া হবে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সংশ্লিষ্ট কর্মকর্তা আজ বাসসকে জানায়, বাংলাদেশের তিনটি প্রকল্পে ভারত সরকারের ৬৪ কোটি টাকা অনুদানের চুক্তি সোমবার স্বাক্ষরিত হবে।

কর্মকর্তা জানান, আগামীকাল বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ইআরডি সচিব কাজি শফিকুল আজম ও বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা আনুষ্ঠানিকভাবে এই চুক্তি সই করবেন।

তিনি বলেন, এই প্রকল্পগুলো হলো বাংলাদেশের ৫০৯টি প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার ও ল্যাঙ্গুয়েজ ল্যাব স্থাপনে কম্পিউটার, প্রয়োজনীয় সরঞ্জাম এবং আসবাবপত্রের জন্য ২৫ কোটি টাকা অনুদান দিবে। এছাড়া পর্বত্য চট্টগ্রাম কমিউনিটি কমপ্লেক্স স্থাপন প্রকল্পে ১৩ কোটি ৯২ লাখ টাকা অনুদান দেয়া হবে। এর আওতায় রাঙ্গামাটিতে একটি ইনিস্টিটিউট ও একটি অডিটোরিয়াম স্থাপিত হবে।

এছাড়াও ভারত সরকারের পক্ষ থেকে রংপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন সড়ক সংস্কার ও উন্নয়নে ২৫ কোটি টাকা অনুদান দেয়া হবে।

সূত্রঃবাসস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কাল দেশের ৩ প্রকল্পে ভারতের ৬৪ কোটি টাকা অনুদানের চুক্তি স্বাক্ষর

আপডেট সময় : ০৩:৩৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ এপ্রিল ২০১৮