সংবাদ শিরোনাম ::
কুমিল্লার টিসিবি’র পণ্য সামগ্রী বিতরণ
- আপডেট সময় : ০২:১০:০৪ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
- / 249
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
কুমিল্লা নগরীর ১১নং ওয়ার্ডে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিতরণ করা হয়েছে। শনিবার দুপুর ১২টায় বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র হাবিবুর আল আমিন সাদী।
কুমিল্লা নগরীর ১১নং ওয়ার্ডের কার্ডধারীদের মাঝে এসব টিসিবি পণ্য বিতরণ করা হয়। ৪৭০ টাকার এসব পণ্যের মধ্যে রয়েছে- ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মশুরের ডাল এবং ৫ কেজি চাল । বাজারে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির এ সময়ে অনেক কম টাকায় টিসিবির পণ্য পাওয়ায় অনেক খুশি নিম্ন আয়ের মানুষরা।
প্যানেল মেয়র হাবিবুর আল আমিন সাদী বলেন, টিসিবির পণ্য পেয়ে নিম্ন আয়ের মানুষ অনেক উপকৃত হচ্ছে। টিসিবির পণ্য সরবরাহ বাজার নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি।
বিডিসংবাদ/এএইচএস
























