ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বরেই চালু হচ্ছে ভিয়েতনামের লং থান আন্তর্জাতিক বিমানবন্দর ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কাউখালীর আশ্রমের কমিটি স্থগিত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ইস্তাম্বুলে ভিভিআইপি সম্মান পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকলারেনের রঙে ইতিহাদের নতুন ড্রিমলাইনার: বিশ্বজুড়ে উড়বে বিশেষ এই উড়োজাহাজ দেশের ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শেখ হাসিনাকে ফিরিয়ে আনা জরুরি: ডা. জাহেদ উর রহমান ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, নতুন রোগী ১৫৯৫

ক্লিন নড়াইল কর্মসূচির উদ্বোধন করলেন এমপি আতাউর

  • আপডেট সময় : ১২:৫৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 116
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

নড়াইল পৌরসভা এলাকার বসতবাড়ি থেকে নেওয়া ময়লার স্ত’প পরিষ্কারের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।

আজ শুক্রবার সকাল ৮টায় নড়াইল-যশোর সড়কের সীতারামপুর এলাকায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ময়লার স্ত’প দুর্গন্ধমুক্ত ও পরিষ্কারের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন তিনি।

এরপর তিনি লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের সামনের ময়লা আবর্জনা পরিষ্কার কর্মসূচিতে যোগ দেন।

সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু বলেন, ক্লিন নড়াইল কর্মসূচির মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার পরিচ্ছনতা কার্যক্রমে উদ্বুদ্ধ করতে এ চেষ্টা অব্যাহত থাকবে। যে কোনো ধরনের জনকল্যাণকর কাজে জনগণের সঙ্গে প্রয়োজনে তিনি নিজেই অংশগ্রহণ করবেন বলে জানান।

পরিষ্কার পরিচ্ছনতা কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন, জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমু, জামিরুল হক টুটুল, নড়াইল পৌর জামায়াতের আমীর মাস্টার জাকির হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নড়াইল জেলা সভাপতি মো. আকিদুল ইসলাম, সেক্রেটারি হাফেজ মাওলানা মিরাজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ক্লিন নড়াইল কর্মসূচির উদ্বোধন করলেন এমপি আতাউর

আপডেট সময় : ১২:৫৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬