ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বরেই চালু হচ্ছে ভিয়েতনামের লং থান আন্তর্জাতিক বিমানবন্দর ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কাউখালীর আশ্রমের কমিটি স্থগিত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ইস্তাম্বুলে ভিভিআইপি সম্মান পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকলারেনের রঙে ইতিহাদের নতুন ড্রিমলাইনার: বিশ্বজুড়ে উড়বে বিশেষ এই উড়োজাহাজ দেশের ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শেখ হাসিনাকে ফিরিয়ে আনা জরুরি: ডা. জাহেদ উর রহমান ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, নতুন রোগী ১৫৯৫

খাগড়াছড়িতে বসন্ত উৎসব ও বিশ্ব ভালোবাসা দিবস পালিত

  • আপডেট সময় : ০৬:৫৭:০৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 90
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

প্রকৃতি আজ দক্ষিণা দুয়ার খুলে দিয়েছে। সে দুয়ারে বইছে ফাল্গুনের হাওয়া। বসন্তের আগমনে কোকিল গাইছে ফাল্পুনের গান। পলাশ আর শিমুলের মেলা বসেছে। ফুল ফুটুক আর না-ই ফুটুক আজ বসন্ত।

শনিবার পহেলা ফাল্গুন বসন্ত উৎসব ও বিশ্ব ভালোবাসা দিবস। হরেক রকমের ফুল দিয়ে নিজেকে সাজিয়ে ও রঙিন পোশাক পরে খাগড়াছড়ির সকল বয়সের নারী-পুরুষ আজ বরণ করে নিচ্ছেন ঋতুরাজ বসন্তকে। একই সাথে তারা পালন করছেন বিশ্ব ভালোবাসা দিবস।

দিবস দু’টি উপলক্ষে জেলার সকল ফুলের দোকান, পার্ক ও বিনোদন কেন্দ্রগুলোতে কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। ভোরের আলো ফুটতে না ফুটতেই ফুলের দোকানগুলোতে ভিড় জমায় ফুল কিনতে। কেউ বা ফুল কিনছেন নিজেকে সাজাতে। কেউ বা আবার ফুল কিনছেন প্রিয়জনকে উপহার দিতে। পহেলা ফাল্গুন বসন্ত উৎসব ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে জেলার বিভিন্নস্থানে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খাগড়াছড়িতে বসন্ত উৎসব ও বিশ্ব ভালোবাসা দিবস পালিত

আপডেট সময় : ০৬:৫৭:০৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬