ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনে মুখোমুখি ট্রাম্প-পুতিন-জিনপিং, বসছেন ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধবিরোধী অভিযানে কঠোর এসিল্যান্ড আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: ৪০ পোশাক কারখানা বন্ধ ও ৮টিতে ছুটি যুক্তরাষ্ট্রে প্রায় চার ঘণ্টা পর স্বাভাবিক বিমান চলাচল আন্তর্জাতিক ষড়যন্ত্রে দেশে মাদক ঢুকছে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব জনগণের প্রকৃত স্বাধীনতা রক্ষার দিন ৭ নভেম্বর: রুহুল কবির রিজভী দাওয়া |: ইসরাইলের বিরোধীদের সঙ্গে আরব জোটের আলোচনা, তুলে ধরল যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিভ্রাট: প্রযুক্তিগত ত্রুটির ব্যাখ্যা দিলেন পরিবহনমন্ত্রী রিজভী: গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে ভৈরবের উপ-স্বাস্থ্য কেন্দ্রে ডায়াবেটিস হাসপাতাল করবেন বস্ত্র প্রতিমন্ত্রী

খিলগাঁও ফ্লাইওভারের ঢালে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক নিহত

  • আপডেট সময় : ১১:৩০:১১ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • / 132
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের ঢালে বেপরোয়া গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ জহির উদ্দিন ভূঁইয়া (৫২) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন।

দৈনিক ভোরের পাতা পত্রিকার সিনিয়র স্পোর্টস রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন নিহত জহির।

আজ (৩০ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জহিরের ছেলে মোহাম্মদ রাকিব ভুঁইয়া তামিম জানান, ‘আমার বাবা বিকেল ৪টার দিকে খিলগাঁও ফ্লাইওভারে উপর দিয়ে মোটর সাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি গাড়ি ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন তিনি। পরে খবর পেয়ে বাবাকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যাই, সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে কিছুক্ষণ পরে মারা যান তিনি।

নিহত জহিরের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর থানার চাবিতলা গ্রামে। সবুজবাগের মধ্য বসাবো এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন তিনি।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বাসসকে বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খিলগাঁও ফ্লাইওভারের ঢালে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক নিহত

আপডেট সময় : ১১:৩০:১১ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫