ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্রাম্পের ইরান নীতি ও দুর্নীতির বিরুদ্ধে ওবামার তীব্র সমালোচনা টঙ্গীতে শিশু নিপীড়নের মামলায় মাদ্রাসা শিক্ষকের জামিন আবেদন নামঞ্জুর বহরে নতুন এয়ারবাস এ৩২১এলআর যোগ করছে কাতার এয়ারওয়েজ নেতানিয়াহুসহ ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে তুরস্কে মানবতাবিরোধী মামলার বিচার শুরু হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে ফের হামলা ও আগুন দেওয়ার চেষ্টা চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চারটি নতুন পাঠ্যবই অনুমোদন দিল এনসিসিসি খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্পে অনিয়ম: ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা সোমবার থেকে খুলছে স্কুল-মাদরাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশজুড়ে নতুন আতঙ্ক ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির

খুলনায় ২৫টি কেন্দ্রে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা

  • আপডেট সময় : ০২:০৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 147
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আগামীকাল শুক্রবার খুলনা মহানগরীতে ২৫টি কেন্দ্রে ৪৭তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৮৫ এর ২৯ ও ৩০ ধারায় পুলিশ কমিশনারের প্রদত্ত ক্ষমতাবলে চারটি নির্দেশনা জারি করা হয়েছে। বুধবার কেএমপির এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার দিন সকাল ৮টা থেকে পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ২০০ গজের মধ্যে ৫ বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা ও মিছিল করতে পারবে না। পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোনো প্রকার অস্ত্র, বিস্ফোরক দ্রব্যাদি বহন করতে পারবে না। কেন্দ্র এলাকায় লাউড স্পিকার বা উচ্চস্বরে কোনো শব্দ করা যাবে না। কেন্দ্রের আশপাশে ২০০ গজের মধ্যে ফটোস্ট্যাট মেশিন বন্ধ রাখতে হবে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খুলনায় ২৫টি কেন্দ্রে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা

আপডেট সময় : ০২:০৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫