ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিভ্রাট: প্রযুক্তিগত ত্রুটির ব্যাখ্যা দিলেন পরিবহনমন্ত্রী রিজভী: গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে ভৈরবের উপ-স্বাস্থ্য কেন্দ্রে ডায়াবেটিস হাসপাতাল করবেন বস্ত্র প্রতিমন্ত্রী মিস ইউনিভার্স ২০২৬: বাংলাদেশের হয়ে মঞ্চে সামিরা খান মাহি কাতারের সঙ্গে তুরস্কের নতুন প্রতিরক্ষা চুক্তি সই বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: জয়সওয়াল শেখ হাসিনাকে ফেরত পাঠানোয় ভারতের সাড়া মিলল না জয়পুরহাটে কোকো স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্টে গাইবান্ধার জয় মোবাইল কোর্ট পরিচালনায় প্রতিটি জেলায় মিডিয়া সেল গঠনের নির্দেশ ১৮ ঘণ্টা পরও কাটেনি মাইক্রোসফট সেবার বিপর্যয়

গণশিক্ষা প্রকল্পের সুপারভাইজার রাশেদুলের ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

  • আপডেট সময় : ০২:০১:২০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / 104
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়)’ প্রকল্পের ফিল্ড সুপারভাইজার রাশেদুল ইসলামের ৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

রাশেদুলের বিরুদ্ধে প্রকল্পের টাকা আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে আজ রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের ভিত্তিতে এই আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানান।

আদালতে দেওয়া দুদকের আবেদনে বলা হয়েছে, রাশেদুল ইসলাম প্রকল্পের পিএ হিসেবে কর্মরত থাকাকালে প্রকল্পের ব্যাংক হিসাব থেকে লাখ লাখ টাকা নিজের ব্যক্তিগত ব্যাংক হিসাবে সরিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে নানাবিধ দুর্নীতির অনুসন্ধান চলছে।

দুদক জানায়, অনুসন্ধান চলাকালে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি নিজের ব্যাংক হিসাবে সরিয়ে নেওয়া সরকারি টাকা অন্যত্র সরিয়ে ফেলার বা বেহাত করার চেষ্টা করছেন। এসব অর্থ পাচার বা সরিয়ে ফেলা হলে পরবর্তীতে তা উদ্ধার করা কঠিন হয়ে পড়বে। তাই জনস্বার্থে এবং তদন্তের প্রয়োজনে তার ৬টি ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন অবিলম্বে বন্ধ করা প্রয়োজন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গণশিক্ষা প্রকল্পের সুপারভাইজার রাশেদুলের ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

আপডেট সময় : ০২:০১:২০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬